
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক ২০২৬-র ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফল জানতে পারবেন।
পরীক্ষার ৮৫ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেতে চলেছে। চলতি বছর ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এ বছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার মোট পরীক্ষার্থী ছিল। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।
জানুন কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন (WBCHSE)
Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারেন।
SMS দিয়ে কীভাবে রেজাল্ট দেখবেন?
SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে (WBCHSE)।
এছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল।