Advertisement

Recruitment News: মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় ১৮,০০০ টাকার চাকরি, IACS-এ Job Vacancy

Indian Association for the Cultivation of Science-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 10:18 AM IST
  • Indian Association for the Cultivation of Science-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
  • গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • গ্রুপ ‘সি’ বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং গ্রুপ ‘বি’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

Indian Association for the Cultivation of Science-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘সি’ বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং গ্রুপ ‘বি’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। দু’টি বিভাগেই পাঁচ জন করে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা। এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা আবশ্যিক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

অফিসিয়াল নোটিফিকেশনের PDF: View PDF

অন্যদিকে, মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের ক্ষেত্রে যোগ্যতা তুলনামূলকভাবে সহজ। মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এই পদের জন্য প্রতি মাসে ১৮,০০০ টাকা বেসিক পে নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে। প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে।

আবেদন ফি-র ক্ষেত্রেও আলাদা নির্দেশিকা রয়েছে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে সাধারণ ও অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। এই ফি ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ একাধিক ধাপ থাকবে। সেই সমস্ত ধাপ পেরিয়েই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

Advertisement

আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। সেখানে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে।  

Read more!
Advertisement
Advertisement