Advertisement

Job Alert: সরকারি সংস্থায় অ্যাসিসট্যান্ট ও MTS পদে চাকরি, আকর্ষণীয় বেতন, রইল ফর্ম

আইএসিএস-এ চাকরির সুযোগ! গ্রুপ বি ও সি পদে নিয়োগ, কত বেতন? কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত।

নিচে মূল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হল।নিচে মূল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 10:31 AM IST
  • চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।
  • নামী গবেষণা প্রতিষ্ঠানে একাধিক পদে নিয়োগ শুরু।
  • যোগ্যতা, বয়সসীমা থেকে আবেদন পদ্ধতি; সব খুঁটিনাটি জানুন এক নজরে।

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। নামী গবেষণা প্রতিষ্ঠানে একাধিক পদে নিয়োগ শুরু। যোগ্যতা, বয়সসীমা থেকে আবেদন পদ্ধতি; সব খুঁটিনাটি জানুন এক নজরে। কলকাতার অন্যতম প্রাচীন ও খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান Indian Association for the Cultivation of Science (আইএসিএস)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রুপ বি এবং গ্রুপ সি; এই দুই বিভাগে মোট ১০ জন কর্মী নিয়োগ করা হবে। প্রতিবেদনে শেষে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও নোটিফিকেশনের PDF দেওয়া হল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) পদে এবং গ্রুপ বি বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। প্রতিটি বিভাগে পাঁচ জন করে প্রার্থী নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের প্রতি মাসে বেসিক বেতন হবে ৪৪,৯০০ টাকা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অন্যদিকে, এমটিএস পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা। সংস্থার বিজ্ঞপ্তিতে আরও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলির উল্লেখ রয়েছে, যা বিস্তারিত ভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের প্রথমে আইএসিএস-এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সেই আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনমূল্য হিসেবেও নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৫০০ টাকা। অন্য বিভাগের প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা। এই টাকা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে।

Advertisement

জানা গিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না করলে তা গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউয়ের মতো ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আবেদনপত্রে দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। তাই আবেদন করার আগে সমস্ত যোগ্যতা পূরণ হচ্ছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি দেখা যায় কোনও তথ্য ভুল, জাল বা বিভ্রান্তিকর, তবে সেই প্রার্থীর আবেদন বাতিল করা হবে। এমনকি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হলেও তা নিয়োগের নিশ্চয়তা দেয় না।

চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণ নির্ভর করবে প্রার্থীর যোগ্যতা এবং নির্বাচন কমিটির সুপারিশের উপর। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলি জানতে আইএসিএস-এর সরকারি ওয়েবসাইটে নজর রাখুন। 

পিডিএফ: View PDF
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.iacs.res.in/Career-Staff

Read more!
Advertisement
Advertisement