Advertisement

Recruitment News: ক্লাস টেন পাশেই ১৮,০০০ টাকা মাইনে, IACS-এ Job Vacancy

Indian Association for the Cultivation of Science-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

 গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • Indian Association for the Cultivation of Science-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
  • গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’, দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • গ্রুপ ‘সি’ বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং গ্রুপ ‘বি’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। গবেষণা প্রতিষ্ঠান Indian Association for the Cultivation of Science (IACS)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’l; এই দুই বিভাগে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘সি’ বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং গ্রুপ ‘বি’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। দু’টি ক্ষেত্রেই পাঁচ জন করে প্রার্থী নেওয়া হবে। অর্থাৎ মোট ১০টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগ্রহ বেড়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বেতন তুলনামূলক বেশি। এই পদে মাসিক বেসিক পে ৪৪,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা আবশ্যিক। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদের জন্য যোগ্যতা অনেকটাই সহজ রাখা হয়েছে। মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে মাসিক বেসিক পে ১৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে যারা কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে। প্রার্থীদের প্রথমে IACS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই ফর্ম পূরণের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ফি-র ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে সাধারণ ও অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। এই টাকা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে থেকেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ একাধিক ধাপ থাকবে। সেই সব ধাপ পেরিয়েই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। ফলে শুধু আবেদন করলেই হবে না, প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে।

আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। সেখানে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে।  

Read more!
Advertisement
Advertisement