Advertisement

Bank Jobs 2022: ৬ হাজারের বেশি শূন্যপদ ব্যাঙ্কে, কীভাবে আবেদন?

IBPS Notification: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে ৬৪৩২টি পদে নিয়োগ করা হবে। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ব্যাঙ্কের চাকরি। ব্যাঙ্কের চাকরি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2022,
  • अपडेटेड 2:09 PM IST
  • সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে ৬৪৩২টি পদে নিয়োগ করা হবে।
  • এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Bank Jobs 2022, IBPS PO XII Notification 2022: ব্যাঙ্কে চাকরির খোঁজে থাকলে বিরাট সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) বিভিন্ন ব্যাঙ্কে PO পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ২২ অগাস্টের মধ্যে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। 

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে ৬৪৩২টি পদে নিয়োগ করা হবে। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শূন্যপদ ৫৩৫
কানাড়া ব্যাঙ্কে ২৫০০ শূন্যপদ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫০০ শূন্যপদ
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ২৫৩ শূন্যপদ
UCO ব্যাঙ্কে শূন্যপদ ৫৫০।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ২০৯৪ শূন্য়পদ। 

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বেতন ১৪৫০০ থেকে ২৫৭০০ টাকা পর্যন্ত।

আবেদনের ফি- জেনারেল / OBC / EWS-কে ৮৫০ টাকা দিতে হবে। SC/ST/PWD-র আবেদন ফি ১৭৫ টাকা। তিন ধাপে এই পদগুলির জন্য প্রার্থী বাছাই করা হবে। প্রথম পর্যায়- প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় ধাপে মূল পরীক্ষা এবং তৃতীয় ধাপে ইন্টারভিউ। আবেদন করতে প্রার্থীরা যান অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ।

Read more!
Advertisement
Advertisement