
প্রকাশিত দশম শ্রেণির ICSE এবং দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষার রেজাল্ট। ১১টার সময়ে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE) রেজাল্ট ঘোষণা করেছে। কীভাবে ছাত্রছাত্রীরা এই রেজাল্ট দেখতে পাবেন, জেনে নিন...
ICSE-তে ৯৮.৮৪ শতাংশ পরীক্ষার্থী এবারে পাশ করেছেন। ২০২৩ সালের পর থেকে ধারা বজায় রেখে এবারও টপারদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি।
কীভাবে দেখবেন ICSE ও ISC রেজাল্ট?
CISCE-র নিজস্ব ওয়েবসাইটেই ফলাফল প্রকাশিত হবে। সেই ওয়েবসাইট হল https://cisce.org। এ ছাড়াও রেজাল্ট দেখা যাবে ttps://results.cisce.org ওয়েবসাইটেও।
ICSE অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট দেখতে হলে উল্লিখিত দুই ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন বেছে নিতে হবে। ISC বা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে চাইলে তাদেরও সংশ্লিষ্ট কোর্স অপশন প্রথমে সিলেক্ট করতে হবে।
এর পরের ধাপে, ছাত্রছাত্রীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা টাইপ করতে হবে।
তারপরই কমপিউটার বা মোবাইলের স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
ICSE বা ISC রেজাল্ট দেখা যাবে ডিজিলকারের মাধ্যমেও। এর জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ক্লিক করতে হবে। সেখানে দশম শ্রেণির ফলাফল জানতে ICSE-র জন্য আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে দশমের ফলাফল জানতে সংশ্লিষ্ট অপশনে ক্লিক করতে হবে। পরের পেজটি খুলে গেলে ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করতে হবে। এরপরই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
দ্বাদশ শ্রেণির ফল জানতে একই পদ্ধতি অনুসরণ করে ISC অপশনে ক্লিক করতে হবে।
অনেক ক্ষেত্রেই দেখা যায়, সকলে একসঙ্গে ওয়েবসাইট অ্যাকসেস করার কারণে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে রেজাল্ট দেখতে সমস্যার সম্মুখীন হলে ছাত্রছাত্রীরা UMANG অ্যাপ কিংবা SMS-এর মাধ্যমেও ফলাফল জানতে পারেন। এর জন্য ৭ ডিজিটের ইউনিক আইডি নম্বর লিখে পাঠাতে হবে 9248082883 নম্বরে।
রিভিউ করার সুযোগ পাবে পড়ুয়ারা ১ থেকে ৪ মে পর্যন্ত। আবার পরীক্ষা অর্থাৎ ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দেওয়ার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে ৮ থেকে ১৪ মে-এর মধ্যে। রিভিউয়ের ফলপ্রকাশ হবে জুনের প্রথম সপ্তাহে। ফের পরীক্ষা হবে ১৫ জুন এবং তার ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। রি-ইভালুয়েশনের জন্য প্রতি বিষয়ে ১ হাজার ৫০০ টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের।
দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজন ন্যূনতম ৩৫ শতাংশ প্রতি বিষয়ে এবং সব মিলিয়ে ন্যূনতম ৩৩ শতাংশ।