Advertisement

IIFCL Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি, বেতন ৮০ হাজার, কীভাবে আবেদন? LINK রইল

অনেকেই সরকারি চাকরি করতে চান। তাঁদের স্বপ্নই সরকারের হয়ে চাকরি করা। আর তাঁদের জন্যই ভাল খবর রয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের একটি অধীনস্ত সংস্থা ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড নিয়োগ করছে। সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা।

ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেডইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • অনেকেই সরকারি চাকরি করতে চান
  • তাঁদের স্বপ্নই সরকারের হয়ে চাকরি করা
  • সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা

অনেকেই সরকারি চাকরি করতে চান। তাঁদের স্বপ্নই সরকারের হয়ে চাকরি করা। আর তাঁদের জন্যই ভাল খবর রয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের একটি অধীনস্ত সংস্থা ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড নিয়োগ করছে। সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা।

কোন কোন পদে নিয়োগ হচ্ছে? 
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এনভায়ারোমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড পদে চলছে নিয়োগ।

মোট শূন্যপদ কতগুলি? 
এই দুই পোস্টে মোট শূন্যপদ ৩৩টি বলে জানা গিয়েছে। এক্ষেত্রে গ্রেড ১ পদে নিযুক্ত প্রার্থীদের দুইবছর প্রবেশন পিরিয়ডে রাখা হবে। তারপর বাড়ানো হবে মেয়াদ। মোটামুটি অভিজ্ঞতার ভিত্তিতে ৪ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে জানা গিয়েছে। 

কত টাকা বেতন? 
এই সংস্থায় চাকরি করলে মোটা অঙ্কের টাকা বেতন পাবেন। এই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, প্রার্থীরা মোটামুটি ৪৪,৫০০ টাকা থেকে ৮৯,১৫০ টাকা বেতন পাবেন। পাশাপাশি আরও অনেক সুবিধা মিলবে। 

যোগ্যতা কী লাগবে? 
এই সব পদে আবেদন করার জন্য নির্দিষ্ট যোগ্যতা লাগবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকা জরুরি। তবে SC, ST বা অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনেই বয়সের ছাড় পাবেন। 

এই প্রসঙ্গে বলি, এই প্রতিটি পদের জন্য যোগ্যতা রয়েছে ভিন্ন ভিন্ন। আর সেটি আপনি নোটিফিকেশনেই দেখে নিতে পারবেন। 

কীভাবে করবেন আবেদন? 
এই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে ওই সংস্থার সাইটে গিয়েই আপনাকে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হল- www.iifcl.in। এই সাইটে গিয়ে করে ফেলতে হবে আবেদন। 

এক্ষেত্রে নিজের শিক্ষগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য  এবং অভিজ্ঞতার তথ্য নিয়েই ওয়েবসাইটে আবেদন শুরু করুন।  

খরচ কত?
এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে জেনারেল ক্যাটাগোরির প্রার্থীদের খরচ হবে ৬০০ টাকা। আর যে কোনও সংরক্ষিত প্রার্থীদের খরচ হবে ১০০ টাকা। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হল ১০ এপ্রিল। 

কীভাবে নিয়োগ? 
এক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। মে বা জুন মাসে ইন্টারভিউ হবে। জুন বা জুলাইতে সামনে আসবে যোগ্য প্রার্থীদের নাম। 

Advertisement

যাঁরা পরীক্ষা দিতে চাইছেন, তাঁরা নোটিফিকেশনটা চেক করুন। সেখানে কী ধরনের প্রশ্ন হতে পারে, কোন বিষয়ে কত নম্বর থাকবে, সেটা সম্পর্কে বিশদে বলা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement