Advertisement

Indian Bank Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ, লাখ টাকার উপর Salary, রইল আবেদনের Link

Indian Bank Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ব্যাঙ্ক-এ স্পেশালিস্ট অফিসার (Specialist Officer Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।

একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ।
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক-এ স্পেশালিস্ট অফিসার (Specialist Officer Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।

Indian Bank Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। ইন্ডিয়ান ব্যাঙ্ক-এ স্পেশালিস্ট অফিসার (Specialist Officer Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের। ব্যাঙ্ক সূত্রে খবর, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সাধারণ (General) ও সংরক্ষিত (Reserved Category) মিলিয়ে মোট শূন্যপদ ৩৫০টি। প্রতিটি পদের জন্য আলাদা বেতন কাঠামো (Pay Scale) নির্ধারিত রয়েছে।

অফিসিয়াল নোটিফিকেশন: View PDF

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীর ভারতীয় নাগরিক (Indian Citizen) হওয়া বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা (Age Limit), শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) এবং অভিজ্ঞতা (Work Experience) পদ অনুযায়ী আলাদা।

যোগ্যতার নিরিখে প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ডিগ্রি থাকতে হবে। ২০২৬ সালের ১ এপ্রিলকে কাট-অফ (Cut-off Date) ধরে সমস্ত যোগ্যতা নির্ধারণ করা হবে।

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি (Official Notification) দেখে অনলাইনে আবেদন করতে হবে।

প্রথমে রেজিস্ট্রেশন (Registration Process) করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনমূল্য (Application Fee) জমা দিতে হবে। ছবি, স্বাক্ষর ও ডিক্লারেশন আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।  

সিলেকশন প্রসেস
লিখিত পরীক্ষা (Written Exam) এবং ইন্টারভিউ (Interview Process)-এর মাধ্যমে বাছাই করা হবে। ব্যাঙ্ক প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের অন্য পদেও বিবেচনা করতে পারে, যদি তারা সেই পদের যোগ্যতা পূরণ করেন।

SC, ST, OBC, EWS এবং PwBD ক্যাটাগরির জন্য সংরক্ষণ থাকবে। এটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী। PwBD থাকলে সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে হবে। 

স্যালারি
Scale I (Assistant Manager): 48,480 টাকা থেকে শুরু, সর্বোচ্চ প্রায় 85,920 টাকা 
Scale II (Manager): 64,820 টাকা থেকে শুরু, সর্বোচ্চ প্রায় 93,960 টাকা
Scale III (Senior Manager): 85,920 টাকা থেকে শুরু, সর্বোচ্চ প্রায় 1,05,280 টাকা
স্যালারির পাশাপাশি ডিএ (DA), এইচআরএ (HRA), মেডিক্যাল সুবিধা (Medical Benefits), লিভ ট্রাভেল কনসেশন (LTC) এবং অবসরকালীন বেনেফিট (Retirement Benefits) দেওয়া হবে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী।

Advertisement

গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates)
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল ২০২৬। তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।

ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং সেক্টরে (Banking Jobs India) দিন দিন কম্পিটিশন বাড়ছে। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একসঙ্গে ৩৫০টি পদে নিয়োগ বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে অভিজ্ঞ ও টেকনিক্যাল দক্ষ প্রার্থীদের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Read more!
Advertisement
Advertisement