
কলকাতা, ২৭ জুন: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ফের এক বিরাট কাজের সুযোগের দরজা খুলে গেল, ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভিতে ২৭৫ জন শর্ট সার্ভিস কমিশন বা এসএসসি অফিসার নিয়োগ করার জন্য দেশজুড়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের যোগ্য ছেলেমেয়েদের কাছ থেকেও এই পদের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে।
সবচেয়ে বড় সুখবর হলো এখানে চাকরি পেতে কোনও লিখিত বা অনলাইন পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে, নির্বাচিত প্রার্থীদের প্রথমে একটি নির্দিষ্ট মেয়াদের ট্রেনিং দেওয়া হবে এবং তারপর শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে পাকা চাকরিতে নিয়োগ করা হবে, এই চাকরিতে প্রতিমাসে মোটা অঙ্কের আকর্ষণীয় বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সমস্ত সুযোগসুবিধা মিলবে।
কোন পদে কত?
নৌবাহিনীর তরফে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এক্সিকিউটিভ, এডুকেশন ও ইঞ্জিনিয়ারিং মিলিয়ে বিভিন্ন ট্রেড ও ক্যাডারে মোট ২৭৫ জন অফিসার নেওয়া হবে, এর মধ্যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের জিএস (এক্স) ও হাইড্রো পদে নেওয়া হবে ৯০ জন, যেখানে মহিলাদের জন্য সর্বোচ্চ ১০টি পদ জিএসএক্স এবং ২টি পদ হাইড্রো-তে সংরক্ষিত রয়েছে, এছাড়া এক্সিকিউটিভ ব্রাঞ্চের পাইলট পদে ২৫ জন যার মধ্যে মহিলাদের জন্য সর্বোচ্চ ৩টি পদ সংরক্ষিত, এনএওও বা অবজার্ভার পদে ১৮ জন যার মধ্যে মহিলাদের জন্য ৩টি পদ, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসি পদে ১৫ জন, লজিস্টিকস পদে ১০ জন যার মধ্যে মহিলাদের জন্য ২টি পদ এবং এনএআইসি পদে ১৪ জন নিয়োগ করা হবে, এডুকেশন ব্রাঞ্চে শূন্যপদের সংখ্যা ১৩টি, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জেনারেল সার্ভিসের জন্য ২৪ জন যার মধ্যে মহিলাদের জন্য ৪টি পদ সংরক্ষিত এবং সাবমেরিন টেকনিক্যাল পদে নেওয়া হবে ৮ জন, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জেনারেল সার্ভিসের জন্য ৩২ জন যার মধ্যে মহিলাদের জন্য ৫টি পদ সংরক্ষিত এবং সাবমেরিন টেকনিক্যাল পদে ৮ জন পুরুষ প্রার্থী নেওয়া হবে, এছাড়া নেভাল কনস্ট্রাক্টর পদে ১৮ জনকে নিয়োগ করা হবে, উল্লেখ্য সাবমেরিন টেকনিক্যালের দুটি ট্রেডেই শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন,
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে নূন্যতম ৬০ শতাংশ নম্বর সমেত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে, তবে পাইলট, এনএওও এবং এটিসি পদের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ এবং বিশেষ করে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমাও বেঁধে দেওয়া হয়েছে, বিভিন্ন পদের জন্য প্রার্থীদের জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুলাই ২০০২ থেকে সর্বোচ্চ ১ জানুয়ারি ২০০৮-এর মধ্যে হতে হবে, এর পাশাপাশি আবেদনকারীদের অবশ্যই ইন্ডিয়ান নেভির স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট শারীরিক যোগ্যতা যেমন সঠিক উচ্চতা, ওজন, বুকের ছাতি এবং দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে, এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে,
বেতনক্রম
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ‘সাব-লেফটেন্যান্ট’ র্যাংকে নিযুক্ত হবেন এবং তাদের প্রাথমিক গ্রস স্যালারি সমস্ত ভাতাসহ প্রতি মাসে আনুমানিক ১,২০,০০০ টাকা থেকে শুরু হবে, এছাড়া পাইলট, নেভাল এয়ার অপারেশনস এবং সাবমেরিন ক্যাডারের কর্মকর্তারা সফলভাবে ট্রেনিং শেষ করার পর প্রতি মাসে অতিরিক্ত ৩১,২৫০ টাকা বিশেষ ক্যাডার ভাতা পাবেন।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে, তার জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in-এ যেতে হবে, সেখানে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার পর শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট, দশম ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, এরপর নিজের পছন্দের ট্রেড সঠিকভাবে সিলেক্ট করে ফর্মটি সাবমিট করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিতে হবে, আগামী ২৫ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।
নিয়োগ পদ্ধতি
খানে আবেদনকারী প্রার্থীদের স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরাসরি শর্টকাট পদ্ধতিতে প্রথমে শর্টলিস্ট করা হবে, যারা চূড়ান্ত বর্ষে পড়ছেন তাদের ক্ষেত্রে পঞ্চম সেমিস্টার পর্যন্ত প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে, তবে এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারীরা কাট-অফ নম্বরে সরাসরি ৫ শতাংশ ছাড় পাবেন, শর্টলিষ্টেড প্রার্থীদের এরপর সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে সফল হওয়ার পর প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হবে, মেডিকেল টেস্টে যোগ্য বিবেচিত হলেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে।