
অনেকেই সরকারি চাকরির স্বপ্ন দেখেন। আর এই স্বপ্ন খুব সহজেই পূরণ হতে পারে। কারণ, প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। একবার চাকরি পেলে মোটা অঙ্কের বেতন পাকা। পাশাপাশি সারা জীবনের একটা নিশ্চয়তাও পাবেন। ভয় থাকবে না চাকরি যাওয়ার। পাশাপাশি পেনশনও পাবেন।
কত লোক নেওয়া হবে?
ইতিমধ্যেই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। সেখানে জানান হয়েছে, গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৬৫৬৫টি।
কী পাশ করতে হবে?
গ্রেড ১ টেকনিশিয়ান হতে চাইলে আপনাকে অবশ্যই বড় ডিগ্রি নিয়েই আবেদন করতে হবে। এক্ষেত্রে বিএসসি বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করতে এত ডিগ্রির প্রয়োজন নেই। বরং আবেদন প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকাও চাই। তাহলেই এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে।
কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে?
এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে ভারতীয় রেল। তারা জানিয়ে দিয়েছে, টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদনের জন্য ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে। অন্যদিকে আবার টেকনিশিয়ান গ্রেড ৩ পদের জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকা জরুরি। যদিও সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
কীভাবে আবেদন?
অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে এই স্টেপগুলি মেনে চলুন-
১. প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যান (https://www.rrbapply.gov.in/#/auth/landing)
২. এরপর এই বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে
৩. তারপর নিজের ব্যক্তিগত সব তথ্য দিন
৪. প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করে ফেলুন
৫. পরীক্ষার ফি দিন
কবে থেকে আবেদন?
৩০ জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে আবেদন।
কীভাবে পরীক্ষা?
এই সব পদের জন্য প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে।