Advertisement

Indian Railways Job Vacancy: মাধ্যমিক পাশেই রেলে মোটা বেতনে চাকরি, কীভাবে আবেদন?

Indian Railways Job Vacancy: সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানানো যাচ্ছে, সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই পদের প্রারম্ভিক মূল বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা। পরবর্তীতে অন্যান্য সুযোগ-সুবিধাসহ বেতন আরও বৃদ্ধি পাবে।

Indian Railways Job Vacancy: মাধ্যমিক পাশেই রেলে মোটা বেতনে চাকরি, কীভাবে আবেদন?Indian Railways Job Vacancy: মাধ্যমিক পাশেই রেলে মোটা বেতনে চাকরি, কীভাবে আবেদন?
Aajtak Bangla
  • 22 May 2026,
  • अपडेटेड 6:05 PM IST

Indian Railways Job Vacancy: বিপুল সংখ্যক শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। দেশজুড়ে মোট ১১,১২৭টি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

রেলের এই লোভনীয় পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট যেকোনোও ট্রেডে আইটিআই (ITI) ডিপ্লোমা অথবা মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা আবশ্যক।

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানানো যাচ্ছে, সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই পদের প্রারম্ভিক মূল বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা। পরবর্তীতে অন্যান্য সুযোগ-সুবিধাসহ বেতন আরও বৃদ্ধি পাবে।

রেলের এই চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কয়েকটি ধাপে। প্রথমে প্রার্থীদের দুটি লিখিত পরীক্ষা (CBT) নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে নথিপত্র যাচাই (Document Verification) এবং সবশেষে ডাক্তারি পরীক্ষার (Medical Test) মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এর জন্য চাকরিপ্রার্থীদের প্রথমেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন সারতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনের শেষ তারিখ ১৪ জুন, তাই দেরি না করে আজই আবেদন সেরে নিন।

 

Read more!
Advertisement
Advertisement