Advertisement

IOCL Haldia Refinery Recruitment 2026: লিখিত পরীক্ষা ছাড়াই হলদিয়ায় চাকরির সুযোগ, কীভাবে আবেদন?

IOCL Haldia Refinery Recruitment 2026: কোনও রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরাসরি এখানে মোট ২৭৯ জন যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

IOCL Haldia Refinery Recruitment 2026: হলদিয়াতে একগাদা চাকরির সুযোগIOCL Haldia Refinery Recruitment 2026: হলদিয়াতে একগাদা চাকরির সুযোগ
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 05 Jul 2026,
  • अपडेटेड 7:18 PM IST

IOCL Haldia Refinery Apprentice Recruitment 2026: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল। সম্প্রতি সংস্থার হলদিয়া রিফাইনারিতে ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনও রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরাসরি এখানে মোট ২৭৯ জন যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কবে পর্যন্ত আবেদন?
আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এই নিয়োগের ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মেনে ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং এসসি বা এসটি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। একই সঙ্গে পিডব্লিউবিডি প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বয়সের ছাড়ের সুবিধা পাবেন। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট অংকের স্টাইপেন্ড দেওয়া হবে যার বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

শূন্যপদ
হলদিয়া রিফাইনারির এই নিয়োগ প্রক্রিয়ায় ট্রেড অ্যাপ্রেন্টিসের অধীনে মোট ১৭৩টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে অ্যাটেনডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট পদে ৭০টি, ফিটার মেকানিক্যাল পদে ২০টি, বয়লার মেকানিক্যাল পদে ১০টি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ১৭টি, অ্যাকাউন্ট্যান্ট পদে ১টি, ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার পদে ৮টি এবং ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার পদে ৬টি আসন খালি আছে। অন্যদিকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের মোট ১০৬টি শূন্যপদের মধ্যে কেমিক্যাল ডিসিপ্লিনে ৭০টি, মেকানিক্যাল ডিসিপ্লিনে ৪০টি, ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে ৩০টি এবং ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে ৭টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাটেনডেন্ট অপারেটর ও বয়লার পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি সহ ৩ বছরের বিএসসি পাস হতে হবে। ফিটার পদের জন্য মাধ্যমিকের সঙ্গে ২ বছরের ফিটার আইটিআই সার্টিফিকেট দরকার। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩ বছরের বিএ, বিএসসি বা বিকম পাস এবং অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ৩ বছরের বিকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং স্কিল সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পাশাপাশি ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের শংসাপত্র থাকা বাধ্যতামূলক। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা থাকা প্রয়োজন।

Advertisement

নিয়োগের শর্তাবলী
বেশ কিছু জরুরি বিষয় উল্লেখ করা হয়েছে। উচ্চমাধ্যমিক, স্নাতক এবং ডিপ্লোমা ধারী সাধারণ ও ওবিসি প্রার্থীদের মূল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি ও পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ৫ শতাংশ ছাড় দিয়ে ৪৫ শতাংশ নম্বর থাকলেই চলবে। আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাস নম্বর থাকলেই আবেদন করা যাবে। ডিস্টেন্স বা পার্ট টাইম কোর্স করা প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য নন, শুধুমাত্র রেগুলার ফুল টাইম প্রার্থীরাই সুযোগ পাবেন। একই সঙ্গে যাদের বিই, বিটেক, এমবিএ, সিএ, এলএলবি বা এমসিএ ডিগ্রি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। ডিগ্রি বা ডিপ্লোমা পাওয়ার পর ১ বছর বা তার বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকলে অথবা ডিগ্রি পাওয়ার পর ৫ বছর বা তার বেশি সময় কেটে গেলে আবেদন করা যাবে না।

আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের প্রথমে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ন্যাপস এবং অন্যান্যদের ক্ষেত্রে ন্যাটস পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর হলদিয়া রিফাইনারির এস্টাবলিশমেন্ট আইডি যথাক্রমে ইডব্লিউবিএমইসি০০০০০২ এবং ই১১১৯১৯০০MDA১ দিয়ে আবেদন জানাতে হবে। এই প্রক্রিয়া শেষের পর আইওসিএলের মূল ওয়েবসাইটে গিয়ে হোয়াটস নিউ সেকশন থেকে গুগল বা মাইক্রোসফট ফর্মের লিংকে ক্লিক করে বাকি অতিরিক্ত তথ্য সাবমিট করতে হবে। আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে নথি যাচাইয়ের সাময়িক তালিকা প্রকাশ করা হবে এবং ১১ আগস্ট থেকে ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নথিপত্র পরীক্ষা ও মেডিকেল ফিটনেস টেস্টের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে।

 

Read more!
Advertisement
Advertisement