Advertisement

IPGMER Kolkata Job: সরকারি হাসপাতালে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশেই আবেদন

IPGMER Kolkata Recruitment 2026: সরকারি হাসপাতালে কাজের সুযোগ। কলকাতার সরকারি হাসপাতাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর)-এ কর্মী নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে।লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 12:32 PM IST
  • সরকারি হাসপাতালে কাজের সুযোগ।
  • দশম উত্তীর্ণদের জন্যও রয়েছে চাকরির সুযোগ।
  • লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

IPGMER Kolkata Recruitment 2026: সরকারি হাসপাতালে কাজের সুযোগ। কলকাতার সরকারি হাসপাতাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGMER)-এ কর্মী নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণদের জন্যও রয়েছে চাকরির সুযোগ। লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারের জন্য মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদে একজন করে প্রার্থী নিয়োগ করা হবে।

কোন পদে কত বেতন?
ল্যাকটেশন সাপোর্ট স্টাফ পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২২,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। অন্যদিকে, ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদে মাসিক পারিশ্রমিক ৭,২৬০ টাকা।

কারা আবেদন করতে পারবেন?
ল্যাকটেশন সাপোর্ট স্টাফ পদে আবেদন করার জন্য নার্সিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) কোর্স সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি সরকারি বা বেসরকারি হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ড কিংবা শিশু বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি উত্তীর্ণ। প্রার্থীর বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। এই পদের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।

কীভাবে নিয়োগ?
দুই পদেই সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ২৩ জুন সকাল সাড়ে ১১টা থেকে কলকাতার আইপিজিএমইআর-এর নিওনেটোলজি বিভাগে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

যাঁরা আবেদন করতে আগ্রহী, তাঁদের নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্তাবলি জানতে হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন। 

Read more!
Advertisement
Advertisement