Advertisement

ISRO Recruitment 2021: দশম শ্রেণি পাশ? ISRO-তে চাকরি সুযোগ, মাইনে ৬৩ হাজার পর্যন্ত

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (এলপিএসসি) ভারী ও হালকা যান চালক, কুক, ফায়ারম্যান এবং ক্যাটারিং অ্যাটেনডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট lpsc.gov.in ওয়েবসাইট থেকে ইসরো LPSC ২০২১ এর জন্য আবেদন করতে পারেন।

ইসরোতে শূন্য পদে নিয়োগইসরোতে শূন্য পদে নিয়োগ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Aug 2021,
  • अपडेटेड 3:41 PM IST
  • ইসরো-র লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টারে খালি পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি
  • আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট lpsc.gov.in ওয়েবসাইট থেকে ইসরো LPSC ২০২১ এর জন্য আবেদন করতে পারেন
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১

ISRO Recruitment 2021 Notification: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (এলপিএসসি) ভারী ও হালকা যান চালক, কুক, ফায়ারম্যান এবং ক্যাটারিং অ্যাটেনডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট lpsc.gov.in ওয়েবসাইট থেকে ইসরো LPSC 2021 এর জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১।

ISRO Recruitment 2021: যে খালি পদগুলি আছে

ভারী গাড়ি চালক: ২ টি পদ
হালকা গাড়ি চালক: ২ টি পদ
কুক: ১ টি পদ
ফায়ারম্যান: ০২ টি পদ
ক্যাটারিং অ্যাটেনডেন্ট: ০১টি পদ
মোট: ০৮ টি পদ

২৪ আগস্ট থেকে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। এমোট ৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে। 

কারা আবেদন করতে পারবেন?

দশম পাস প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর এবং ৩৫ বছর। প্রার্থীরা অফিসিয়াল ওয়েববসাইট থেকে সম্পূর্ণ বিবরণ জেনে নিতে পারেন।

নির্বাচিত প্রার্থীদের জন্য পোস্টের ভিত্তিতে বেতনও আলাদা। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে মাসিক ১৮  হাজার থেকে ৫৬, ৯০০ টাকা  পর্যন্ত। বাকি পদগুলির জন্য ১৯ হাজার থেকে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন, এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সমস্ত তথ্য অনালাইনেই পাওয়া যাবে।

আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
 

Read more!
Advertisement
Advertisement