
BSNL Recruitment 2026: সরকারি চাকরির সন্ধানে থাকা তরুণদের জন্য সুখবর। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ১০০টি জুনিয়র টেলিকম অফিসার (JTO) পদ পূরণের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ৪ জুন থেকে শুরু হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট externalexam.bsnl.co.in-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদের জন্য নির্বাচন করা হবে।
কারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন?
জুনিয়র টেলিকম অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি (IT), ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এমএসসি (Electronics)/এমএসসি (Computer Science) থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ২০ বছরের কম এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স গণনা করা হবে ৩ জুলাই, ২০২৭ তারিখ অনুযায়ী। দেশজুড়ে BSNL এর ২১টি সার্কেলে যোগ্য প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ হবে। যারমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও শূন্যপদ রয়েছে।
নির্বাচন প্রক্রিয়া এবং বেতন
এই নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-এর মাধ্যমে নির্বাচন করা হবে। নিয়োগ পরীক্ষায় যাঁরা কাটঅফ নম্বর পাবেন, তাঁদের শূন্য পদগুলিতে নিয়োগের প্রস্তাব দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৬,৪০০ থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদন ফি
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে এবং ২,০০০ টাকা ফি প্রদান করতে হবে। এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে। ফি অনলাইনে প্রদান করা যাবে।
পরীক্ষা অগাস্টে হবে
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের সিবিটি পরীক্ষা ২০২৬ সালের অগাস্ট মাসে (সম্ভাব্য) অনুষ্ঠিত হবে।