
Kalimpong recruitment 2026: কালিম্পঙ জেলায় প্রশাসনিক দফতরে কর্মী নিয়োগ। জেলার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক পদে কর্মী নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সরকারি চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিলেকশন হলে মাসে ২৪ হাজার টাকা Salary দেওয়া হবে। পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হওয়ায় নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে। তবে প্রশাসনিক কাজে(Kalimpong district administration job) যুক্ত হওয়ার সুযোগ থাকায় অনেকের কাছেই এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের জন্য এই নিয়োগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সুযোগ মিলবে। প্রার্থীদের অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা বা শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে কালিম্পঙ জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে(Kalimpong govt recruitment) প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘Recruitment’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনের শেষ দিন
আবেদনপত্র পূরণের পরে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় জমা দিতে হবে। প্রশাসন জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা না দিলে তা গ্রহণ করা হবে না।
চাকরি প্রার্থীদের সুবিধার জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, শর্তাবলি এবং প্রয়োজনীয় নথির তালিকা জেলা প্রশাসনের ওয়েবসাইটেই পাওয়া যাবে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি ওয়েবসাইটের Link: https://kalimpong.gov.in/notice_category/recruitment/
সরকারি প্রশাসনিক ক্ষেত্রে কাজের সুযোগ থাকায় এই নিয়োগকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের সুযোগ বলে মনে করা হচ্ছে। নির্দিষ্ট যোগ্যতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।