Advertisement

Job News 2026: কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে Vacancy! রেজিস্ট্রার-সহ একাধিক পদে নিয়োগ

কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-সহ ৭টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। কারা আবেদন করতে পারবেন? কবে ইন্টারভিউ? রইল সব তথ্য।

কারা আবেদন করতে পারবেন? কবে ইন্টারভিউ? রইল সব তথ্য। কারা আবেদন করতে পারবেন? কবে ইন্টারভিউ? রইল সব তথ্য।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jun 2026,
  • अपडेटेड 12:51 PM IST
  • নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়-এ একাধিক অ্যাডমিনিস্টেটিভ পদে কর্মী নিয়োগ।
  • রেজিস্ট্রার থেকে শুরু করে ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এগজামিনেশন-সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে।
  • আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

Kanyashree University Recruitment 2026: নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়-এ একাধিক অ্যাডমিনিস্টেটিভ পদে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ। রেজিস্ট্রার থেকে শুরু করে ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এগজামিনেশন-সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। প্রতিটি পদে একটি করে শূন্যপদ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার এবং সেক্রেটারি (ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ) পদে নিয়োগ করা হবে। সমস্ত নিয়োগই চুক্তির ভিত্তিতে করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের নির্ধারিত নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর আচার্য জগদীশচন্দ্র বসু সভাগৃহ।

তবে সরাসরি ইন্টারভিউয়ে অংশ নেওয়া যাবে না। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, ১২ জুনের মধ্যে ই-মেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। পাশাপাশি নির্দিষ্ট গুগল ফর্মও পূরণ করা বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত ই-মেল আইডি, গুগল ফর্মের লিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত শর্তাবলি ও এলিজিবিলিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 

Read more!
Advertisement
Advertisement