
Karnataka Man Grab Job Without IIT Degree: ইঞ্জিনিয়ারিং পাস করলেই কি নামী আইআইটি বা এনআইটি-র ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই চেনা ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এক অবিশ্বাস্য নজির গড়লেন কর্ণাটকের এক সাধারণ তরুণ। কোনও আইআইটি ডিগ্রি ছাড়াই আমেরিকার প্রথম সারির টেক জায়ান্ট এনভিডিয়া বা এনভিডিয়া কর্পোরেশন থেকে সরাসরি ২.৬ কোটি টাকার বার্ষিক বেতনের চাকরির অফার পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর এক সাধারণ কলেজ থেকে পড়াশোনা করা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম পৃথ্বীরাজ। তাঁর এই সাফল্যের কাহিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে এবং রাতারাতি তা ভাইরাল হয়ে গিয়েছে।
পৃথ্বীরাজের এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে রয়েছে তাঁর দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও জেদ। কর্ণাটকের একটি মাঝারি মানের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট এবং চিপ ডিজাইনিং এর কাজ শুরু করেন। কোনও নামী শিক্ষা প্রতিষ্ঠানের তকমা না থাকলেও নিজের মেধা আর দক্ষতার জোরেই তিনি এনভিডিয়ার মতো বিশ্ববিখ্যাত সেমিকন্ডাক্টর ও এআই টেকনোলজি কোম্পানির নজর কাড়তে সক্ষম হন। এনভিডিয়ার একাধিক কঠিন ইন্টারভিউ রাউন্ডে নিজের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি শেষ পর্যন্ত ২৬ কোটি টাকার এই চোখধাঁধানো বার্ষিক প্যাকেজটি নিজের পকেটে পুরে নেন।
আজকের দিনে যেখানে বহু আইআইটি ডিগ্রিধারী তরুণ-তরুণী ক্যাম্পাসিংয়ে মোটা অঙ্কের প্যাকেজ পেতে হিমশিম খাচ্ছেন সেখানে পৃথ্বীরাজের এই সাফল্য দেশের কোটি কোটি সাধারণ পড়ুয়ার সামনে এক নতুন আশার আলো দেখাচ্ছে। টেক দুনিয়ায় এখন ডিগ্রির চেয়ে যে কাজের দক্ষতা আর প্র্যাক্টিক্যাল নলেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ পৃথ্বীরাজ যেন নিজের জীবন দিয়ে সেটাই প্রমাণ করে দিলেন। তাঁর এই অভাবনীয় যাত্রাপথ আইটি সেক্টরের চেনা সমীকরণগুলোকে পুরোপুরি বদলে দিয়েছে। আগামী দিনে বহু তরুণ চাকুরিজীবী যে পৃথ্বীরাজের এই লড়াই থেকে নতুন করে অনুপ্রাণিত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।