Advertisement

KMC Job News: উচ্চমাধ্যমিক পাশেই পুরসভায় চাকরি, মাইনে কত? রইল বিস্তারিত

Kolkata Municipal Corporation recruitment: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। কলকাতা শহরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Kolkata Municipal Corporation।

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Kolkata Municipal Corporation।কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Kolkata Municipal Corporation।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 1:19 PM IST
  • নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Kolkata Municipal Corporation।
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে।
  • সিলেকশন হলে প্রতি মাসে ২২,০০০ টাকা করে Salary পাবেন।

Kolkata Municipal Corporation recruitment: কলকাতা শহরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Kolkata Municipal Corporation। কলকাতা পুরসভার অধীনে ‘অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার’-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। পুরসভা সূত্রে খবর, মোট ১৩টি শূন্যপদে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Contractual) হলেও বেতন যথেষ্ট আকর্ষণীয়। সিলেকশন হলে প্রতি মাসে ২২,০০০ টাকা করে Salary পাবেন। শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ল্যাবরেটরিতে পরীক্ষামূলক পরিষেবা দ্রুত ও সঠিক ভাবে চালু রাখতে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন: View PDF

কী যোগ্যতা লাগবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (MLT)-এ ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

এর পাশাপাশি কিছু অতিরিক্ত শর্তও রয়েছে। আবেদনকারীকে বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লিখতে পারতে হবে। কারণ কলকাতা শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরিষেবা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় ভাষা জানা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।

কীভাবে করবেন আবেদন
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। আগ্রহী প্রার্থীদের প্রথমে Kolkata Municipal Corporation-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

এর পর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের কপি সংযুক্ত করতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ৫ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ। নির্ধারিত সময়ের পরে জমা পড়া কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই নিয়োগ
স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় ল্যাবরেটরি পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রোগ নির্ণয়, পরীক্ষাগার পরিচালনা এবং রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রে দক্ষ ল্যাব টেকনিশিয়ানের প্রয়োজন হয়। সেই কারণেই শহরের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতের পেশাগত জীবনে বড় সুযোগ এনে দিতে পারে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া অনেক প্রার্থীর কাছেই অত্যন্ত আকর্ষণীয়।

তাই যাঁদের শিক্ষাগত যোগ্যতা এই পদের সঙ্গে মেলে, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।  

 

Read more!
Advertisement
Advertisement