
Kolkata Municipal Corporation-এর তরফে ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ। মোট ২৬ জনকে নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তা ফিল আপ করতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা বাধ্যতামূলক। কলকাতা পুরসভার ওয়েবসাইট: https://www.kmcgov.in/
কী যোগ্যতা? (Eligibility Criterea)
ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট বিষয়ে ডিপ্লোমা থাকা আবশ্যক। পাশাপাশি প্রার্থীর নাম West Bengal Pharmacy Council-এ নথিভুক্ত থাকতে হবে। এ ছাড়াও বাংলা ভাষায় পড়া, লেখা ও বলার দক্ষতা থাকা জরুরি। কম্পিউটারে এমএস অফিসে কাজ জানাও বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সীমা। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত নিয়ম মেনে প্রার্থীদের বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
পুরসভা জানিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। নির্ধারিত সময়সীমার পরে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না বলেই স্পষ্ট করা হয়েছে।
কোথায় বিস্তারিত তথ্য মিলবে?
নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, শর্তাবলি এবং অন্যান্য খুঁটিনাটি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটে নজর রাখুন। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মেনে আবেদন করলে তবেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।