
LIC Housing Finance Recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে। দেশের একাধিক রাজ্যে এই নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮০টি শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরাখণ্ড, তেলঙ্গানা, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, পঞ্জাব, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলেও কর্মী নেওয়া হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীরা এই সুযোগ পেতে পারেন।
কোন পদে নিয়োগ ও বেতন কত?
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। সিলেকশন হলে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৮,৭০৯ টাকা থেকে ৪১,৫০৯ টাকার মধ্যে। অর্থাৎ শুরুতেই প্রায় ৪০ হাজার টাকার মতো Salary পাওয়া যাবে, যা অনেকের জন্য বড় সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বয়স থাকতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কম্পিউটারের কাজে দক্ষতা থাকা প্রয়োজন।
তবে এর বাইরে আরও কিছু যোগ্যতা থাকতে পারে। সেগুলি জানতে হলে সংস্থার প্রকাশিত মূল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেওয়া দরকার।
আবেদন করবেন কীভাবে?
আবেদন করতে হলে প্রথমে এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।
এর সঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। সব তথ্য ঠিকভাবে দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
শেষ তারিখ কবে?
এই নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন ৩০ এপ্রিল। তাই যারা আবেদন করতে চান, তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
কীভাবে সিলেকশন
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ নেওয়া হবে। এই দুই ধাপ পার করতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে।
চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। সরকারি সংস্থার সঙ্গে যুক্ত এই চাকরিতে ভালো বেতন ও স্থায়িত্ব দুটোই রয়েছে। তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন।