Advertisement

Madhyamik Topper 2026: সব বিষয়ে ১০০-তে ১০০! মাত্র একটিতে ৯৮, মাধ্যমিকের ফার্স্ট বয়ের রেজাল্ট দেখে নিন

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। সে  রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্র। ৭০০-এর মধ্যে ৬৯৮ নম্বর পেয়েছে সে। শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর  ৯৯.৭১ শতাংশ।

মাধ্যমিকের ফার্স্ট বয়ের রেজাল্ট দেখে নিনমাধ্যমিকের ফার্স্ট বয়ের রেজাল্ট দেখে নিন
Aajtak Bangla
  • রায়গঞ্জ,
  • 08 May 2026,
  • अपडेटेड 11:37 AM IST
  • মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি।
  • এবছর ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র।
  • শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। সে  রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্র। ৭০০-এর মধ্যে ৬৯৮ নম্বর পেয়েছে সে। শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর  ৯৯.৭১ শতাংশ।

কোন বিষয়ে কত নম্বর পেল অভিরূপ?

বাংলা, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল - এই সব বিষয়গুলিতেই ১০০ নম্বর করে পেয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর ২ নম্বর কাটা গিয়েছে ইংরাজীতে। অর্থাৎ ইংরাজীতে ৯৮ নম্বর পেয়েছে ফার্স্ট বয়। তাঁর ওভারঅল গ্রেড রয়েছে AA।

প্রথম হয়ে কী বলছে অভিরূপ?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, "পরীক্ষার ফল ভালো হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু এতটা ভালো হবে আশা করিনি।" সে জানায়, তাঁর পড়াশোনার বাঁধাধরা কোনও সময় ছিল না। আগের দিন ঠিক করা বিষয়গুলি পরের দিন শেষ না হওয়া পর্যন্ত পড়ত সে। অভিরূপ জানায়, আগামীতে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। ভবিষ্যতে JE পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

মা-কে কৃতিত্ব অভিরূপের

সংবাদমাধ্যমকে  অভিরূপ জানায়, "আমার বাবা নেই। মা অনেক কষ্ট করে, সংগ্রাম করে পড়াশোনার সব সাহায্য করেছেন। আমার জন্য মা সবকিছু করেছে। পড়াশোনায় গাইড করেছে। যখন যা চেয়েছি, তা পেয়েছি।"

সে জানায়, তাঁর মোট ৯ জন গৃহশিক্ষক ছিলেন। পাশাপাশি স্কুলের শিক্ষকেরাও সবসময় সাহায্য করেছে বলে জানায় অভিরূপ। তাঁদের স্কুলে প্রতি মাসে একটি করে মক টেস্টের আয়োজন করা হত, সেই মক টেস্টের ফলে সাহায্য পাওয়া গিয়েছে বলে জানায় সে। এছাড়াও, স্কুলের তরফে টেস্টের পর অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সেমিনার ও নানা স্ট্রেস রিলিফ অনুষ্ঠানের আয়োজন করা হত বলে সাংবাদিকদের জানিয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয়।


 

Read more!
Advertisement
Advertisement