Advertisement

Madhyamik Result Date: মাধ্যমিকের রেজাল্ট ঠিক কবে বেরোচ্ছে? পর্ষদ যা জানাল

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। তবে বিধানসভা নির্বাচনের আবহে তা আদৌ কবে বেরোবে এই নিয়ে চিন্তায় সকলেই। এই নিয়ে এবার মুখ খুলল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের রেজাল্ট কবে? মাধ্যমিকের রেজাল্ট কবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 8:28 AM IST
  • মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে কবে?
  • ৯০ দিনের মধ্যে কি ফলপ্রকাশ করা যাবে?
  • কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ?

ভোটের মুখে মাধ্যমিকের ফলাফল প্রকাশ কি অনিশ্চয়তার মুখে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরীক্ষার্থীদের মাথায়। মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। তবে বিধানসভা নির্বাচনের আবহে তা আদৌ কবে বেরোবে এই নিয়ে চিন্তায় সকলেই। তার মাঝেই এবার মুখ খুললেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট?
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। অর্থাৎ ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই মাধ্যমিকের ফলাফল বেরোবে, তা অনুমান করা হচ্ছে। রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দেরি হচ্ছে ঠিকই কিন্তু সময়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬৯ দিনের মাথায়।

যেদিন মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়, সেদিনই স্কুল থেকে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। কিন্তু এখন অনেক স্কুলেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার থেকেই একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ভোটের জন্য। ফলত, এবার ভোট শেষে, সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে দিনের দিন রেজাল্ট হাতে দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েও চিন্তা রয়েছে। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেনি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এটুকু জানা গিয়েছে, নির্বাচনের কাজের পাশাপাশিই মাধ্যমিকের খাতাও দেখেছেন শিক্ষকরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, খাতা দেখা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নির্বাচনের পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। 

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও ছিলেন। 

 

Read more!
Advertisement
Advertisement