
পরীক্ষার প্রায় তিনমাসের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বারের মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ঠাঁই পেয়েছে ১৩১ জন। এর মধ্যে প্রথম হওয়া অভিরূপ ভদ্রের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে তারা পেয়েছে ৯৮.২১ শতাংশ নম্বর।
এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। সকাল ১০টা ১৫ মিনিট থেকে, অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। রেজাল্ট প্রকাশের পাশাপাশি, সকাল ১০টা থেকে ক্যাম্প অফিসগুলিতে মার্কশিট বিতরণও শুরু হয়ে যাচ্ছে। স্কুলের আধিকারিকরা মার্কশিট সংগ্রহ করার পর সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট হাতে পাবে।
কোথায় দেখা যাচ্ছে রেজাল্ট?
www.wbbsedata.com
www.wbbse.wb.gov.in
www.iResults.in
www.indiaresults.com
www.results.siksha
results.exambangla.com
https://results.marksbee.com
এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।
SMS-এ রেজাল্ট দেখা
ওয়েবসাইটে কোন টেকনিক্যাল কারণে ফল দেখতে অসুবিধা হলে ছাত্রছাত্রীরা এসএমএস-এর (SMS) মাধ্যমেও দ্রুত ফলাফল জানতে পারবে। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে WB 10 লিখে পাঠাতে হবে ৫৬০৭০, ৫৬২৬৩ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সরাসরি রেজাল্ট দেখার সুযোগ থাকছে।
কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?
অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের রোল নম্বর এবং জন্মতারিখ হাতের কাছে রাখতে হবে।