Advertisement

Maharashtra TET Postponed: এবার TET প্রশ্নপত্র ফাঁস, স্থগিত পরীক্ষা, শুরু তদন্ত

এবার টেট-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। ঘটনা মহারাষ্ট্রের। পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত হয়েছে।

মহারাষ্ট্রের টেট পোস্টপোনডমহারাষ্ট্রের টেট পোস্টপোনড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 2:35 PM IST
  • এবার টেট-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল
  • ঘটনা মহারাষ্ট্রের
  • পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত হয়েছে

মহারাষ্ট্রের শিক্ষকদের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা বা টেট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা। এর জেরে পরীক্ষাটি স্থগিত করেছে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন (এমএসসিই), পুনে। এই পরীক্ষাটি ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটাই এবার স্থগিত করা হল।

থানে জেলায় কয়েকজনের কাছ থেকে মিলছে প্রশ্নপত্র
যতদূর খবর, পরীক্ষার আগেই তার প্রশ্ন উদ্ধার হয়েছে। এরপরই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর দেখছে, উদ্ধার হওয়া প্রশ্নগুলি আসল টেট প্রশ্নপত্রের অংশ নাকি শুধুই একটি মক টেস্টের প্রশ্ন। এই যাচাইয়ের ফলাফলের ওপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ভিওয়ান্ডিতে পুলিশি অভিযানের পর শুরু তদন্ত
এমএসসিই জানিয়েছে, ২৭ জুন সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভিওয়ান্ডিতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানের সময় মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশনের কর্মকর্তাদেরও সেখানে ডাকা হয়।

প্রাথমিক তদন্তে দেখা যায়, সন্দেহভাজনদের কাছ থেকে পাওয়া কিছু প্রশ্ন টেট ২০২৫ পরীক্ষার জন্য তৈরি প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে। এরপরই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। শুরু হয়ে যায় উচ্চপর্যায়ের তদন্ত। এমনকী স্থগিত করা হয় পরীক্ষা।

ঘটনার জেরে ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি প্রশ্নফাঁসের উৎস এবং এর পরিধি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।

স্বচ্ছতা বজায় রাখতেই স্থগিত পরীক্ষা
এই প্রসঙ্গে একটি এক সরকারি বিবৃতি সামনে আনা হয়েছে। এমএসসিই জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ২৮ জুনের টেট পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাচাইয়ে যদি প্রমাণিত হয় যে উদ্ধার হওয়া প্রশ্নপত্রই আসল পরীক্ষার প্রশ্নপত্র, তাহলে পরীক্ষা বাতিল করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। আর তেমনটা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।

এখনও সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না
পুলিশ বা শিক্ষা দফতরের পক্ষ থেকে তদন্ত নিয়ে বিস্তারিত কোনও সরকারি তথ্য জানান হয়নি। শুধু তদন্ত শুরু এবং পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এমএসসিই পরীক্ষার্থীদের অবশ্য গুজবে কান না দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে। তারা শুধু তাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপর ভরসা করার পরামর্শ দিয়েছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পর এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement