Advertisement

AI-তে জোর, এবার হাজার-হাজার কর্মী ছাঁটাই Microsoft-এও

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যয় বাড়তে থাকায় মাইক্রোসফট ৪,৮০০ কর্মী ছাঁটাই করবে। এআই-এর ধাক্কায় ফের গণছাঁটাই! এক ধাক্কায় ৪৮০০ কর্মীকে বিদায় জানাল মাইক্রোসফট, ধস শেয়ার বাজারেও

এবার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফটও।এবার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফটও।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 7:55 PM IST
  • বিশ্বজুড়ে আইটি সেক্টরে ছাঁটাইয়ের হিড়িক।
  • তালিকায় যুক্ত হল টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft)।
  • এক ধাক্কায় প্রায় ৪,৮০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিল গেটসের সংস্থা।

বিশ্বজুড়ে আইটি সেক্টরে ছাঁটাইয়ের হিড়িক। এবার সেই তালিকায় যুক্ত হল টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির পেছনে বিপুল খরচ হচ্ছে। আর তাতে ফোকাস করতে এক ধাক্কায় প্রায় ৪,৮০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিল গেটসের সংস্থা। রয়টার্স সূত্রের খবর, এই সংখ্যা মাইক্রোসফটের বিশ্বব্যাপী মোট কর্মীর প্রায় ২.১ শতাংশ।

প্রযুক্তি দুনিয়ার বিগ টেক সংস্থাগুলি এআই পরিকাঠামো গড়ে তুলতে কোটি কোটি ডলারের জোয়ারে গা ভাসাচ্ছে। এদিকে এই বিপুল বিনিয়োগের লভ্যাংশ বা রিটার্ন দেখানোর জন্য চাপও দিচ্ছেন ইনভেস্টররা। আর সেই চাপেরই কোপ গিয়ে পড়ছে সাধারণ কর্মীদের উপর।

AI-এর দাপট
কর্মীবাহিনীর এই সংকোচন কেবল মাইক্রোসফটের একার সিদ্ধান্ত নয়; বরং এটি এখন বিশ্ব প্রযুক্তি শিল্পের এক বিপজ্জনক ট্রেন্ড বা ধারা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরেই ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) এবং ফেসবুকের মাদার সংস্থা মেটা প্ল্যাটফর্মস (Meta Platforms)-ও হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

শিল্পক্ষেত্রের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে বিগ টেক সংস্থাগুলির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা এই খরচ সামাল দেওয়া, আর অন্যদিকে বিনিয়োগকারীদের লভ্যাংশের হিসাব বুঝিয়ে দেওয়া— এই দুইয়ের যাঁতাকলে পড়েই সিলিকন ভ্যালির প্রথম সারির সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পথে হাঁটতে বাধ্য হচ্ছে।

বছরের শুরু থেকেই ধুঁকছে শেয়ার
চলতি ২০২৬ সালের প্রথম ছ’টি মাস মাইক্রোসফটের জন্য মোটেও সুখকর ছিল না। বছরের প্রথমার্ধের এই কঠিন ও চ্যালেঞ্জিং সময় পার করার পরেই সোমবার সংস্থার তরফ থেকে এই গণছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণাটি করা হয়।

ব্যবসায়িক মন্দার পাশাপাশি সংস্থার শেয়ার বাজারেও এর বড়সড় নেতিবাচক প্রভাব পড়েছে। বিগত ছয় মাসে মাইক্রোসফটের শেয়ারের দর প্রায় ২৩ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। ২০২২ সালের পর এই প্রথম প্রথমার্ধে এতটা দুর্বল ও হতাশাজনক পারফর্ম করল এই মার্কিন সংস্থাটি। ওয়াকিবহাল মহলের মতে, একদিকে শেয়ার বাজারের এই মন্দা এবং অন্যদিকে এআই-এর পেছনে লাগামছাড়া খরচ, এই জোড়া ধাক্কা সামলাতেই আপাতত বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মাইক্রোসফট। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement