
সরকারি চাকরি দারুণ সুযোগ। বিশেষ করে যাঁরা অনভিজ্ঞর, তাঁদের জন্য। দশম, দ্বাদশ পাশ এবং স্নাতক ডিগ্রিধারী যুবক ও যুবতীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক (MSME)। খাদি সংস্কার ও উন্নয়ন কর্মসূচির (KRDP) আওতায় ১২ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খাদি ডেভেলপমেন্ট অফিসার, খাদি ইনস্পেক্টর, অ্যাকাউন্টস অফিসার, টেকনিক্যাল অফিসার, ফিল্ড অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার এবং মাল্টি টাস্কিং স্টাফ (MTS)-সহ একাধিক পদ পূরণ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। সর্বাধিক ৪০ বছর। সরকারি কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। বয়সের হিসাব করা হবে ২০২৬ সালের ৩০ নভেম্বর তারিখের ভিত্তিতে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
কীভাবে হবে নিয়োগ?
এই নিয়োগে নির্বাচিত হতে হলে প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। গ্রুপ বি এবং গ্রুপ সি, দুই ধরনের পদের জন্য পরীক্ষায় পার্ট-১ এবং পার্ট-২ থাকবে। প্রথম পর্বে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং জেনারেল ইংরেজি থেকে মোট ৪০টি প্রশ্ন থাকবে। দ্বিতীয় পর্বে প্রার্থীদের পেশাগত জ্ঞান যাচাই করার জন্য ৮০টি প্রশ্ন করা হবে।
| পদের নাম | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা | বেতন |
| খাদি ডেভেলপমেন্ট অফিসার | ৪১০ | স্নাতকোত্তর ডিগ্রি |
টেক্সটাইল, মেকানিক্যাল, কেমিক্যাল বা খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক
কী কী টেস্ট দিতে হবে
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হবে। কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে ডাকা হবে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য। তারপর হবে মেডিক্যাল পরীক্ষা। সব ধাপ সফল ভাবে উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা অনুযায়ী নিয়োগ করা হবে।