Advertisement

National Museum Job: সরকারি মিউজিয়ামে ৯২,৩০০ টাকা পর্যন্ত Salary, কীভাবে আবেদন?

National Museums of Natural History recruitment 2026: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। নয়াদিল্লির ন্যাশনাল মিউজ়িয়ামস অফ ন্যাচরাল হিস্ট্রিতে একাধিক পদে নিয়োগ করা হবে। সিলেকশন হলে একেবারে পার্মানেন্ট পদে কাজের সুযোগ পাবেন।

 আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট এবং ইলেকট্রিশিয়ান; এই চারটি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করা হবে। আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট এবং ইলেকট্রিশিয়ান; এই চারটি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করা হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2026,
  • अपडेटेड 2:08 PM IST
  • কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ।
  • নয়াদিল্লির ন্যাশনাল মিউজ়িয়ামস অফ ন্যাচরাল হিস্ট্রিতে একাধিক পদে নিয়োগ করা হবে।
  • সিলেকশন হলে একেবারে পার্মানেন্ট পদে কাজের সুযোগ পাবেন।

National Museums of Natural History recruitment 2026: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ। শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের জন্য প্রকাশিত হল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। চারটি আলাদা পদে নিয়োগ করবে নয়াদিল্লির ন্যাশনাল মিউজ়িয়ামস অফ ন্যাচরাল হিস্ট্রি। সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগের কারণে এই নিয়োগ ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের নজর কেড়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, মোট চারটি শূন্যপদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট এবং ইলেকট্রিশিয়ান; এই চারটি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

আর্টিস্ট  
আর্টিস্ট পদে আবেদন করতে হলে পেন্টিং, কমার্শিয়াল আর্ট, ফাইন আর্ট অথবা অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মডেলার 
মডেলার পদের জন্য মডেলিং বা স্কাল্পচার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। প্রদর্শনী বা শিক্ষামূলক উপকরণ তৈরির কাজে দক্ষতা থাকলে সেটিকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।

প্রজেকশনিস্ট 
প্রজেকশনিস্ট পদে আবেদন করতে হলে অন্তত দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। চলচ্চিত্র বা তথ্যচিত্র প্রদর্শনের জন্য ব্যবহৃত প্রজেক্টর পরিচালনায় দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি এই সংক্রান্ত সরকারি অনুমোদন বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

ইলেকট্রিশিয়ান 
ইলেকট্রিশিয়ান পদে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা থাকা প্রয়োজন। বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজে হাতে-কলমে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

স্যালারি স্ট্রাকচার
নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হলে মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত হতে পারে। পদ এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

পোস্টিং কোথায়
নির্বাচিত প্রার্থীদের সিকিমের গ্যাংটক এবং মধ্যপ্রদেশের ভোপালে পোস্টিং দেওয়া হবে।

Advertisement

আবেদন পদ্ধতি
এই নিয়োগের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আগামী ৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে কাজের সুযোগ থাকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাভাবিকভাবেই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা শিল্পকলার সঙ্গে যুক্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা রয়েছে, তাঁদের জন্য এটি একটি ভাল চাকরির সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement