Advertisement

NCDC Recruitment 2026: ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে Vacancy, কারা পাবেন?

NCDC Recruitment 2026: সরকারি সংস্থায় চাকরির সুযোগ। ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ বা ‘ইয়ং প্রফেশনাল’ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • সরকারি সংস্থায় চাকরির সুযোগ।
  • (NCDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • শিক্ষানবিশ বা ‘ইয়ং প্রফেশনাল’ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

NCDC Recruitment 2026: সরকারি সংস্থায় চাকরির সুযোগ। ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (NCDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ বা ‘ইয়ং প্রফেশনাল’ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। প্রথমে তিন বছরের জন্য কাজের সুযোগ মিলবে। পরে প্রয়োজন অনুসারে সেই মেয়াদ আরও এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। মোট পাঁচটি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে হতে পারে। সম্ভাব্য কর্মস্থলের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ু।

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের ফিশারিজ় সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এই যোগ্যতা অর্জন করতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারি চাকরির পাশাপাশি চুক্তিভিত্তিক পেশাদার কাজের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও এই নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ হতে পারে। দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ থাকায় অভিজ্ঞতা বাড়ানোর সুযোগও মিলবে।

আবেদন করতে হলে প্রার্থীদের ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রথমে সংস্থার ওয়েবসাইটে থাকা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য, প্রয়োজনীয় নথি এবং শর্তাবলি বিস্তারিত দেওয়া রয়েছে। সেই নির্দেশ মেনে আবেদনপত্র জমা দিতে হবে।

সংস্থার ওয়েবসাইট: https://www.ncdc.in/

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মে। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement