Advertisement

Job News: সরকারি প্রতিষ্ঠানে Vacancy, মাসে ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন, কীভাবে আবেদন?

NCSM Recruitment 2026: ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসে সিনিয়র টেকনিশিয়ান ও টেকনিশিয়ান পদে আটটি শূন্যপদে নিয়োগ হবে। আইটিআই পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। ১০ জুলাই লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট।

 সিনিয়র টেকনিশিয়ান ও টেকনিশিয়ান পদে আটটি শূন্যপদে নিয়োগ হবে। সিনিয়র টেকনিশিয়ান ও টেকনিশিয়ান পদে আটটি শূন্যপদে নিয়োগ হবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 3:03 PM IST
  • ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস (NCSM)-এ চাকরির সুযোগ।
  • সরকারি প্রতিষ্ঠানে সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।
  • ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

NCSM Recruitment 2026: ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস (NCSM)-এ চাকরির সুযোগ। সরকারি প্রতিষ্ঠানে সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। মোট আটটি শূন্যপদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজে থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস (NCSM)-এ সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট আটটি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে প্রার্থীদের কার্পেন্ট্রি ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনও সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। এই পদের জন্য আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

অন্যদিকে, টেকনিশিয়ান পদে আবেদনকারীদের কার্পেন্ট্রি অথবা ফিটার ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর।

নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রথম পর্যায়ে এক বছরের জন্য কাজের সুযোগ মিলবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ২৬ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুলাই লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহীদের সরাসরি কলকাতায় অবস্থিত ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসের দফতরে উপস্থিত হতে হবে।

প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র, যোগ্যতার বিস্তারিত তথ্য এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্য ভালোভাবে দেখে নিন।

যাঁরা আইটিআই পাশ করে সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement