Advertisement

NEET UG 2026 এর অ্যাডমিট ডাউনলোড শুরু, নতুন নিয়ম জেনে রাখুন

NEET UG 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে NTA। ২১ জুন পরীক্ষা। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এ বার পরীক্ষার সময়সীমা বাড়িয়ে ১৯৫ মিনিট করা হয়েছে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 9:06 PM IST
  • NEET UG 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল NTA।
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
  • শুধু অ্যাডমিট কার্ডই নয়, পরীক্ষার সময়সীমা ও কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

NTA NEET Admit Card: NEET UG 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন নিটের রিটেস্ট। তার আগে পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ বার শুধু অ্যাডমিট কার্ডই নয়, পরীক্ষার সময়সীমা ও কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ-ইন করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন প্রবেশপত্রের প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
প্রথমে NEET-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘NEET (UG) 2026 Admit Card’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করলে স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। ভবিষ্যতের জন্য তার প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে।

বাড়ল পরীক্ষার সময়
NEET UG 2026 পরীক্ষার্থীদের জন্য এ বার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে NTA। পরীক্ষার সময়সীমা বাড়িয়ে ১৯৫ মিনিট বা ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টায় এবং শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।

পরীক্ষা চলাকালীন উপস্থিতি নথিভুক্ত করা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ায় যে সময় নষ্ট হয়, তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ফিজিক্স এবং কেমিস্ট্রির জটিল অঙ্ক কষার সুবিধার জন্য প্রশ্নপত্রে রাফ ওয়ার্কের জায়গাও বাড়ানো হয়েছে।

অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র, রিপোর্টিং টাইম এবং অন্যান্য নির্দেশিকা ভালো করে পড়ে নেওয়া জরুরি। কোনও ভুল তথ্য চোখে পড়লে দ্রুত এনটিএ-র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার আগে প্রয়োজনীয় নথি এবং পরিচয়পত্র প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement