Advertisement

NEET UG 2026-এর নতুন দিন ঘোষণা করল NTA, কবে পরীক্ষা?

নতুন করে নিট (ইউজি) ২০২৬-এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন, ২০২৬, রবিবার এই পরীক্ষা নতুন করে অনুষ্ঠিত হবে।

নিট ইউজি ২০২৬নিট ইউজি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2026,
  • अपडेटेड 10:21 AM IST
  • নতুন করে নিট (ইউজি) ২০২৬-এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ
  • নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন, ২০২৬, রবিবার এই পরীক্ষা নতুন করে অনুষ্ঠিত হবে
  • এবারের নিট (ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে

নতুন করে নিট (ইউজি) ২০২৬-এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন, ২০২৬, রবিবার এই পরীক্ষা নতুন করে অনুষ্ঠিত হবে।

মাথায় রাখতে হবে, এবারের নিট (ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তারপর বাতিল করা হয় এবারের পরীক্ষা। এমন পরিস্থিতিতে দেশজুড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছিল অনিশ্চিয়তা। অনিয়মের অভিযোগে দেশের অন্যতম বড় প্রবেশিকা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। যার ফলে সারা দেশেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। দিকে দিকে প্রতিবাদ শুরু হয়।


বিতর্কে নিট ইউজি?
নিট একটি সর্বভারতীয় পরীক্ষা। এটি একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার ব়্যাঙ্কের উপর ভিত্তি করেই শিক্ষার্থীরা দেশের এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন।

আর সেই পরীক্ষারই প্রশ্ন ফাঁস হয়ে যায়। এই খবর সামনে আসার পরই পরীক্ষার্থীদের চেপে ধরে মানসিক চাপ। অল্প সময়ের মধ্যে আবার তৈরি হওয়ার জন্য অনিশ্চয়তা বাড়তে থাকে। যদিও শেষমেশ আবার পরীক্ষার দিন ঘোষণা করে দিল এনটিএ। 

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এবারের পরীক্ষা খুব কঠোরভাবে নেওয়া হবে। সুরক্ষায় কোনও খামতি রাখা হবে না।

এনটিএ-এর সতর্কবার্তা
নিজেদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে NTA ছাত্রছাত্রী ও অভিভাবকদের শুধুমাত্র অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানিয়েছে।

সংস্থা জানিয়েছে, সামাজিক মাধ্যম বা বিভিন্ন মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়া গুজব থেকে দূরে থাকতে। কোনও ভুয়ো তথ্য বিশ্বাস না করতে। পরীক্ষাসংক্রান্ত যে কোনও তথ্য জানার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে এনটি। আর সেগুলি হল- ০১১-৪০৭৫৯০০০ এবং ০১১-৬৯২২৭৭০০। এছাড়া ইমেলের মাধ্যমেও মিলবে তথ্য। এক্ষেত্রে neet-ug@nta.ac.in ঠিকানায় মেল করতে পারেন।

আরও কড়া নিরাপত্তা থাকবে
প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এই পুনঃপরীক্ষায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি ও ডিজিটাল মনিটরিং-এর ব্যবস্থা করা হতে পারে। এছাড়া আরও বেশকিছু ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

যদিও দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে এই ঘোষণা নতুন একটা চ্যালেঞ্জের জন্ম দিল। অন্যদিকে তেমনই আবার নতুন সুযোগও পেলেন অনেকে। আর এবার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা যায়।

 

 

Read more!
Advertisement
Advertisement