Advertisement

NEET UG Online Exam: NEET-UG পরীক্ষা পুরোটাই কম্পিউটারে হবে, কোন বছরে? NTA-এর প্ল্যান নিয়ে যা জানা যাচ্ছে

বর্তমানে এনটিএ অনেকগুলি বড় মাপের পরীক্ষা নেয়। সেগুলির মধ্যে নিট-ইউজিই একমাত্র পরীক্ষা, যা এখনও কম্পিউটারে হয় না। তবে সেই পরীক্ষাও এবার কম্পিউটারের দিকেই এগিয়ে যাচ্ছে বলে খবর। অভিষেক সিং সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'সিবিটিই ভবিষ্যৎ। আগামিদিনে আমাদের সমস্ত পরীক্ষাই সিবিটি পদ্ধতিতে হবে।'

শীঘ্রই অনলাইনে নিট ইউজিশীঘ্রই অনলাইনে নিট ইউজি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 10:28 AM IST
  • বর্তমানে এনটিএ অনেকগুলি বড় মাপের পরীক্ষা নেয়
  • সেগুলির মধ্যে নিট-ইউজিই একমাত্র পরীক্ষা, যা এখনও কম্পিউটারে হয় না
  • আগামিদিনে আমাদের সমস্ত পরীক্ষাই সিবিটি পদ্ধতিতে হবে

নিট ইউজি পরীক্ষায় এবার পেন অ্যান্ড পেপারের দিন শেষ। তার বদলে শীঘ্রই কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে চলে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর ডিরেক্টর জেনারেল অভিষেক সিং। তাঁর দাবি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অনিয়ম ও কারচুপি রুখতেই এই পরিবর্তনের প্ল্যান করা হচ্ছে। সেই সঙ্গে পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণও তাদের মাথায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাথায় রাখতে হবে, চলতি বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরাট আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

বর্তমানে এনটিএ অনেকগুলি বড় মাপের পরীক্ষা নেয়। সেগুলির মধ্যে নিট-ইউজিই একমাত্র পরীক্ষা, যা এখনও কম্পিউটারে হয় না। তবে সেই পরীক্ষাও এবার কম্পিউটারের দিকেই এগিয়ে যাচ্ছে বলে খবর। তবে কবে থেকে কম্পিউটার বেসড পরীক্ষা চালু হবে, সেটা এখনও জানা যায়নি।

অভিষেক সিং সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'সিবিটিই ভবিষ্যৎ। আগামিদিনে আমাদের সমস্ত পরীক্ষাই সিবিটি পদ্ধতিতে হবে।' তবে নিট-এর মতো বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা অনলাইনে আয়োজন করতে হলে এনটিএ-কে পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো বাড়াতে হবে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ
শুধু প্ল্যান করলেই হবে না। এর পাশাপাশি বাস্তবায়নের কাজটাও সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স এই নিয়ে কাজ শুরু করেছে। নিট কম্পিউটার-বেসড পদ্ধতিতে আয়োজন করতে কী ধরনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত সিস্টেম প্রয়োজন, তা খতিয়ে দেখছে এই প্যানেল।

মাথায় রাখতে হবে, নিট একটি বড় পরীক্ষা। সেখানে পরীক্ষার পদ্ধতি বদল খুব একটা সহজ কাজ নয়। দেশজুড়ে পর্যাপ্ত পরীক্ষাকেন্দ্র তৈরি, নির্ভরযোগ্য কম্পিউটার সিস্টেম নিশ্চিত করা এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই এনটিএ-র সামনে বড় চ্যালেঞ্জ।

ব্যবহার হবে এআই
পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করতে চাইছে এনটিএ। সেই মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার লগ, ডেটা এবং বিভিন্ন ধরনের প্যাটার্ন বিশ্লেষণ করে সম্ভাব্য জালিয়াতি, অনিয়ম কিংবা সিস্টেম সংক্রান্ত সমস্যাগুলি শনাক্ত করতে এআই কীভাবে ব্যবহার করা যায়, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এনটিএ চাইছে, কোনও সমস্যা বড় আকার নেওয়ার আগেই সেটাকে শনাক্ত করতে হবে। এক্ষেত্রে পরীক্ষা পরিচালনায় ভুল বা কারচুপির সম্ভাবনা যতটা সম্ভব কমিয়ে আনা যাবে।

এছাড়া শুধু দেশে নয়, এবার বিদেশের বিভিন্ন স্থানেও পরীক্ষা আয়োজন করার কথা ভাবছে এনটিএ। যদিও অভিষেক সিং জানিয়েছেন, আপাতত ভারতে পরীক্ষার পরিকাঠামো ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজটাই তাদের প্রধান প্রায়োরিটি।

আর দেশে ঠিক ঠাক করে পরীক্ষা নেওয়ার পর বিদেশেও পরীক্ষা সেন্টার তৈরির কথা ভাববে এনটিএ। আর এমনটা হলে অনেক পরীক্ষার্থীর সুবিধা হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

 

Read more!
Advertisement
Advertisement