Advertisement

North Bengal Medical College Recruitment: উত্তরবঙ্গ মেডিক্যালে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন

North Bengal Medical College Recruitment: আবেদনকারীদের যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মাপকাঠি দেওয়া হয়েছে। এই পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (MBBS) ডিগ্রিধারী হতে হবে।

উত্তরবঙ্গ মেডিক্যালে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদনউত্তরবঙ্গ মেডিক্যালে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 12:12 AM IST

North Bengal Medical College Recruitment: উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NBMCH)। এবার এই হাসপাতালেই সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। এর জন্য আগে থেকে কোনো আবেদনপত্র পাঠানোর ঝঞ্ঝাট নেই।

স্বাস্থ্য দফতরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের রেডিয়োলজি বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। তবে শূন্যপদ রয়েছে মাত্র একটি। এই পদে নিযুক্ত চিকিৎসকের চাকরির মেয়াদ ঠিক কত দিনের হবে কিংবা প্রতি মাসে তাঁকে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।

আবেদনকারীদের যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মাপকাঠি দেওয়া হয়েছে। এই পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (MBBS) ডিগ্রিধারী হতে হবে। এর পাশাপাশি, মেডিক্যাল শাখার কোনও বিষয়ে প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট (PG) ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। তবে যাদের ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (DNB) ডিগ্রি রয়েছে, তারা নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার বা সুবিধা পাবেন। এর পাশাপাশি, প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অথবা অন্য কোনও রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে প্রাপ্ত বৈধ রেজিস্ট্রেশনও থাকতে হবে।

যোগ্য প্রার্থীদের যাচাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১৫ জুন এই ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে। ওই দিন বেলা সাড়ে ১২টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তবে প্রার্থীদের প্রয়োজনীয় আবেদনপত্র এবং যাবতীয় জরুরি নথিপত্র সঙ্গে নিয়ে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যেতে হবে। এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি আরও বিস্তারিতভাবে জানতে চাকরিপ্রার্থীরা রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিশিয়াল ওয়েবসাইট-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement