Advertisement

'NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি,' আজব দাবি করল NTA

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে, সাম্প্রতিক NEET-UG বিতর্কের ক্ষেত্রে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি, শুধুমাত্র কিছু প্রশ্ন বাইরে বেরিয়েছিল।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 May 2026,
  • अपडेटेड 9:28 PM IST
  • কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি
  • শুধুমাত্র কিছু প্রশ্ন বাইরে বেরিয়েছিল
  • দাবি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে, সাম্প্রতিক NEET-UG বিতর্কের ক্ষেত্রে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি, শুধুমাত্র কিছু প্রশ্ন বাইরে বেরিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার এমনই মন্তব্য করা হয় সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে।

NEET-UG 2026-কে ঘিরে বিতর্কের মধ্যে কমিটি NTA-কে তলব করেছিল। ৩ মে অনুষ্ঠিত পরীক্ষাটি পরে বাতিল করা হয়, কারণ অভিযোগ ওঠে পরীক্ষার আগে ঘুরতে থাকা কিছু প্রশ্ন আসল প্রশ্নপত্রের কিছু অংশের অনুরূপ। 

সূত্রের খবর, NTA কমিটিকে জানিয়েছে, অনিয়ম ও গড়মিল ধরা পড়লেও তা সম্পূর্ণ প্রশ্নপত্র ফাঁসের পর্যায়ে পড়ে না। 

বৈঠকে অন্যান্য NTA আধিকারিকদের সঙ্গে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীও উপস্থিত ছিলেন। 

NTA কমিটিকে জানা, তারা অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। NTA-র যুক্তি, প্রশ্নের সঙ্গে কোনওরকম আপস করা হলেও তা পরীক্ষাপদ্ধতির উপর আস্থা নষ্ট করে। 

NTA আধিকারিকরা এ-ও জোর দিয়ে জানান, কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। যদিও তাঁরা স্বীকার করেছেন, অনিয়মের ঘটনাগুলির কারণেই ১২ মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

NEET-UG 2026-এর রিটেস্ট ২১ জুন। ৩ মে অনুষ্ঠিত মূল পরীক্ষা বাতিল হওয়ার পর এই ঘোষণা করেছে NTA। এছাড়াও সংস্থাটি জানিয়েছে, রিটেস্টের জন্য পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না বা অকিরিক্ত কোনও ফি দিতে হবে না। কারণ আগের রেজিস্ট্রেশনই বৈধ থাকবে। 

পরীক্ষার আগে নতুন অ্যাডমিট কার্ড জারি করা হতে পারে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের শহর পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছে। রিটেস্ট ২১ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে, কর্তৃপক্ষ জানিয়েছে যে এবার অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা এবং আরও কঠোর নজরদারি থাকবে। 

 

Read more!
Advertisement
Advertisement