Advertisement

NAT 2021 Application : ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্টের আবেদন শুরু, কারা যোগ্য, রইল বিস্তারিত

NAT 2021 Application: ১৩ থেকে ২৫ বছর বয়সের পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে ২৪ এবং ২৪ অক্টোবর।

ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্টের আবেদন শুরু (প্রতীকী ছবি)ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্টের আবেদন শুরু (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 14 Oct 2021,
  • अपडेटेड 3:53 PM IST
  • ন্য়াশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)- ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্ট ২০২১-এর দিনক্ষণের ব্য়াাপারে জানিয়ে দিয়েছে
  • এর উদ্দেশ্য হল পড়ুয়াদের জানানো
  • এর পাশাপাশি দক্ষতা আরও বাড়ানো

NAT 2021 Application: ন্য়াশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ বা NTA)- ন্যাশনাল অ্যাপ্টিটিউড টেস্ট ২০২১ (NAT 2021)-এর দিনক্ষণের ব্য়াাপারে জানিয়ে দিয়েছে। এর উদ্দেশ্য হল পড়ুয়াদের জানানো। এর পাশাপাশি দক্ষতা আরও বাড়ানো। এখানে বিস্তারিত তথ্য রইল।

শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া
এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। ১১ অক্টোবর থেকে তা শুরু হয়ে গিয়েছে। আর আবেদনের শেষ দিন ১৮ অক্টোবর। আগ্রহীরা nat.nta.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

ফি লাগবে না
এই পরীক্ষা দেওয়ার আবেদন করতে কোনও ফি লাগবে না। ১৩ থেকে ২৫ বছর বয়সের পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে ২৪ এবং ২৪ অক্টোবর। প্রার্থীদের বয়স অনুসারে সেই পরীক্ষা নেওয়া হবে। 

আরও পড়ুন

কে কোন স্তরে
১৩-১৫ বছর বয়সীদের রাখা হয়েছে প্রথম স্তরে আর ১৬-১৮ বছরের পড়য়ারা দ্বিতীয় স্তরে। এই দুই স্তরের জন্য পরীক্ষার দিন ঠিক করা হয়েছে ২৩ অক্টোবর। অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

এবার বাকিদের কথাও জেনে নেওয়া হোক। ১৯ থেকে ২১ বছরের প্রার্থীদের রাখা হয়েছে তৃতীয় স্তরে আর ২২ থেকে ২৫ বছর বয়সী পড়ুয়ারা পড়ছেন চতুর্থ স্তরে। এঁদের পরীক্ষা হবে ২৪ অক্টোবর। 

পরীক্ষা হবে দুই শিফটে
দু'টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। একটি হল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর পরের শিফট হল বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা অবধি। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই আয়োজন। যে পরীক্ষার্থী যে শিফ্টে সুবিধা মনে করবেন, তিনি তেমন হিসেবে পরীক্ষা দিতে পারবেন। অ্য়াকাডেমিক স্তরের প্রশ্ন থাকবে সব।

 

Read more!
Advertisement
Advertisement