
ইন্টারনেটের ক্রমবর্ধমান গতির পাশাপাশি অনেক কিছুই এখন অনলাইনে পরিণত হয়েছে। আগে পত্র-পত্রিকায় অনেক ধরনের গেম দেখা যেত, যেগুলো আমাদের মস্তিষ্কের ব্যায়াম হিসেবে কাজে লাগত। এখন মানুষ গেমেরই অনলাইন ভার্সান পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে এমন কিছু ছবি রয়েছে যেগুলিতে আপনি প্রথমে যা দেখেন তার ভিত্তিতে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাই প্রতিবেদনে যে ছবিটি রয়েছে সেটিতেও আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন সেটাই হল গুরুত্বপূর্ণ বিষয়।
ছবিতে প্রথমে কী দেখছেন?
এই ছবিটিতে আপনি প্রথম যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। ছবিটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি এই ছবিতে কী দেখতে পাচ্ছেন তা বলুন। কিছু মানুষ দুটি মেয়েকে তাস খেলতে দেখছেন, আর কেউ কেউ আবার একটি মাথার খুলি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ছবিতে প্রথমে যেটি দেখেছেন, সেটিই আপনার চরিত্রকে তুলে ধরবে।
দুটি মেয়ে তাস খেলছে : এই ছবিতে আপনি যদি প্রথম জিনিসটি দেখতে পান, অর্থাৎ দুটি মেয়েকে তাস খেলতে দেখতে পান, তাহলে আপনি খুশি এবং আশাবাদী প্রকৃতির মানুষ। তবে আপনি সবসময় আপনার অনুভূতি সবার সামনে প্রকাশ করেন না। আপনি কখনওই হারতে চান না এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক মানসিকতার। আপনি জিততে এবং সবকিছুতে অন্যদের থেকে এগিয়ে যেতে পছন্দ করেন।
মাথার খুলি : আপনি যদি এই ছবিতে প্রথমে মাথার খুলি দেখে থাকেন তবে আপনি বিশ্বস্ত এবং সৎ প্রকৃতির মানুষ। শতাব্দীর পর শতাব্দী ধরে, লোককাহিনীতে মাথার খুলিকে সতর্কতা বা বিপদের প্রতীক হিসাবে দেখা হয়েছে। তাই আপনার কাছের কেউ যখন জীবনে কোনও ভুল সিদ্ধান্ত নেন, তখন আপনি তাঁদের আগে থেকেই সতর্ক করার চেষ্টা করেন। এই ধরণের আরও প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।
আরও পড়ুন - মাছটি ঘিরে প্রচুর নম্বর, '1' সংখ্যাটি দেখতে পাচ্ছেন?