Advertisement

PNB Housing Finance Scholarship 2026: ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ! বড় সুযোগ পিএনবি-র, কারা পাবেন?

PNB Housing Finance Scholarship 2026: পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড (PNB Housing Finance Limited)। সরকারি স্কলারশিপের ভিড়ে এবার নির্মাণ শ্রমিকদের সন্তানদের মুখে হাসি ফোটাতে বিশেষ আর্থিক প্রকল্পের ডালি নিয়ে হাজির তারা। যোগ্য পড়ুয়ারা বছরে একলপ্তে ৩০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারেন।

PNB Bank scholarshipPNB Bank scholarship
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 May 2026,
  • अपडेटेड 12:27 AM IST

PNB Housing Finance Scholarship 2026: অভাবের সংসারে কি পড়াশোনা মাঝপথে থমকে যাবে? স্রেফ টাকার অভাবে কি মেধাবী পড়ুয়ারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখা ছেড়ে দেবে? এমনটা আর হতে দিতে চায় না পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড (PNB Housing Finance Limited)। সরকারি স্কলারশিপের ভিড়ে এবার নির্মাণ শ্রমিকদের সন্তানদের মুখে হাসি ফোটাতে বিশেষ আর্থিক প্রকল্পের ডালি নিয়ে হাজির তারা। যোগ্য পড়ুয়ারা বছরে একলপ্তে ৩০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারেন।

কারা পাবেন এই সুবিধা?
পিএনবি-র এই বিশেষ স্কলারশিপের লক্ষ্য মূলত সেইসব পড়ুয়ারা, যাদের বাবা-মা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি, এমনকি কলেজের স্নাতক স্তরের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে কতগুলি শর্ত পূরণ করা বাধ্যতামূলক:

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

গত পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা চাই।

পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে চলবে না।

অবশ্যই নির্মাণ শ্রমিকের সন্তান হতে হবে। (সংস্থার নিজস্ব কর্মীদের পরিবারের জন্য এটি প্রযোজ্য নয়)।

টাকার অঙ্ক কত?
শিক্ষার ধাপ অনুযায়ী এই স্কলারশিপের পরিমাণও ভিন্ন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়ারা পাবেন ১২ হাজার টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ১৮ হাজার টাকা। আর যারা কলেজে স্নাতক স্তরে (UG) পড়াশোনা করছেন, তাদের জন্য মিলবে এককালীন ৩০ হাজার টাকা।

আবেদন ও জরুরি নথি
পুরো প্রক্রিয়াটিই হবে অনলাইনে। ‘Scholarlify’ প্ল্যাটফর্মের অফিসিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।

কী কী লাগবে?
আগের পরীক্ষার মার্কশিট, বর্তমান ক্লাসে ভর্তির রসিদ, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিশদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিভাবকের বার্ষিক আয়ের শংসাপত্র ও নির্মাণ শ্রমিক কার্ডের প্রতিলিপি। আবেদন ফর্ম পূরণের সময় সব তথ্য খুঁটিয়ে দেখে তবেই সাবমিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন  Scholarlify

পড়াশোনার খরচ নিয়ে যারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাদের কাছে পিএনবি হাউজিং ফাইন্যান্সের এই উদ্যোগ যে বড়সড় অক্সিজেন, তা বলাই বাহুল্য।

 

Read more!
Advertisement
Advertisement