Advertisement

Primary Interview: প্রাথমিকের অষ্টম পর্যায়ের ইন্টারভিউের দিন ঘোষণা, কী কী নিয়ে যেতে হবে?

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে অষ্টম পর্বের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট (Aptitude test)নেওয়ার প্রক্রিয়া। ২০, ২১, ২২, ২৩ এবং ২৪ মার্চ এই পাঁচ দিন ধরে নেওয়া হবে ইন্টারভিউ।

প্রাথমিকের অষ্টম পর্যায়ের ইন্টারভিউের দিন ঘোষণাপ্রাথমিকের অষ্টম পর্যায়ের ইন্টারভিউের দিন ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2023,
  • अपडेटेड 4:29 PM IST
  • ২০, ২১, ২২, ২৩ এবং ২৪ মার্চ এই পাঁচ দিন ধরে নেওয়া হবে ইন্টারভিউ
  • কল লেটার পর্ষদের পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে

প্রাথমিক শিক্ষক নিয়োগের অষ্টম পর্যায়ের দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। অষ্টম পর্যায়ে হাওড়া জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ (Primary Interview) নেওয়া হবে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে অষ্টম পর্বের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট (Aptitude test)নেওয়ার প্রক্রিয়া। ২০, ২১, ২২, ২৩ এবং ২৪ মার্চ এই পাঁচ দিন ধরে নেওয়া হবে ইন্টারভিউ।

নির্ধারিত তারিখে প্রয়োজনীয় নথি ও টেট পাশ সার্টিফিকেট নিয়ে পর্ষদের দফতরে হাজির হতে হবে চাকরি প্রার্থীদের। ইন্টারভিউয়ের জন্য কল লেটার পর্ষদের পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে। তাতেই উল্লেখ থাকবে কোন তারিখে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে।

  • টেট-র অ্যাডমিট কার্ড
  • টেট পাশের সার্টিফিকেট
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট
  • স্নাতক পাশের মার্কশিট
  • বি.এড/ডি.এল.এড/ডি.এড-র মার্কশিট
  • ভোটার বা আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ফোটো
  • কাস্ট সার্টিফিকেট
  • এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট
  • বিশেষ ভাবে সক্ষম হওয়ার সার্টিফিকেট ইত্যাদি

বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গ, কলকাতা-সহ কয়েকটি জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া শেষ করা হয়েছে। আর তিন থেকে চারটি দফায় ইন্টারভিউ নিলে গোটা প্রক্রিয়া কার্যত শেষ হয়ে যাবে। তারপরই মেধাতালিকা প্রকাশ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার পাশাপাশি যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা অনলাইনে নম্বর দেবেন। অনলাইনে নম্বর পর্ষদের সেন্ট্রাল সার্ভারে চলে যাবে।

Read more!
Advertisement
Advertisement