
Purulia District Court Recruitment 2026: পুরুলিয়া জেলা আদালতে কর্মী নিয়োগ। চুক্তির ভিত্তিতে ‘কর্মবন্ধু/সুইপার’ পদে মোট ৮ জনকে নেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল। ইন্টারভিউ ১৮ এপ্রিল। সম্প্রতি আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে ‘কর্মবন্ধু/সুইপার’ পদে। মোট শূন্যপদ ৮টি। সিলেকশন হলে মাসিক বেতন হিসেবে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক: https://purulia.dcourts.gov.in/notice-category/recruitments/
যোগ্যতা
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি শারীরিক ভাবে সুস্থ হওয়া জরুরি। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে (০১.০১.২০২৬ অনুযায়ী)। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা সমতুল্য কোনও বোর্ডের স্বীকৃত।
আবেদনকারীর যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, তা হলে সিলেকশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। আবেদনকারীকে পুরুলিয়া জেলার বাসিন্দা হতে হবে।
কীভাবে নিয়োগ
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মোট ২০ নম্বরের ইন্টারভিউ হবে। আগামী ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২টা থেকে ইন্টারভিউ। ওই দিন সকাল ১০:৩০টার মধ্যে নাজারত শাখায় উপস্থিত থাকতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও রাখতে হবে যাচাইয়ের জন্য।
কী কী সঙ্গে আনতে হবে;
বাড়ির ঠিকানার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
আধার কার্ড
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
আবেদন করবেন কী ভাবে
পুরুলিয়া জেলা আদালতের নাজারত শাখা থেকে (Judge-in-Charge, Nazarath Office) আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্ম নিতে হবে। সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
মনে রাখবেন
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে
সব প্রয়োজনীয় নথি অ্যাটাচ করতে হবে
ডাকযোগে কোনও আবেদন গ্রহণ করা হবে না
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৬।
এই পদ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। সিলেকশন হলে একটি হলফনামা জমা দিতে হবে়। তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে চলবে না। ২০ এপ্রিল ২০২৬ তারিখে, পুরুলিয়া জেলা আদালতের ওয়েবসাইট এবং নোটিস বোর্ডে ফল প্রকাশ করা হবে।