Advertisement

Railways Recruitment 2026: স্টেশন মাস্টার পদে হাজারেরও বেশি লোক নিচ্ছে রেল, মোটা মাইনে, rrbapply.gov.in-এ আবেদন

ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ২৭ অক্টোবর আবেদন প্রক্রিয়ায় পোর্টাল খোলা হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রেলমন্ত্রক নোটিফিকেশনে বিস্তারিত জানিয়েছে। 

ভারতীয় রেলে স্টেশন মাস্টার নিয়োগ- এআই জেনারেটেড ছবিভারতীয় রেলে স্টেশন মাস্টার নিয়োগ- এআই জেনারেটেড ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 11:24 AM IST
  • স্টেশন মাস্টার পদে মাইনে কত ও আবেদনের যোগ্যতা কী?
  • RRB RECRUITMENT: আবদেনের ফি কত?
  • RRB RECRUITMENT: কী ভাবে বাছাই প্রক্রিয়া হবে?

স্টেশন মাস্টার পদে প্রচুর নিয়োগ করছে রেল। রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড (RRB) জানিয়েছে, গোটা দেশে ১ হাজার ২১৫টি শূন্যপদে স্টেশন মাস্টার নেবে রেল। যোগ্য প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে পারবেন। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস (CEN) নম্বর ০৮/২০২৬-এর আওতায় এই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সরকারি আবেদন পোর্টাল rrbapply.gov.in-এ।

ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ২৭ অক্টোবর আবেদন প্রক্রিয়ায় পোর্টাল খোলা হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রেলমন্ত্রক নোটিফিকেশনে বিস্তারিত জানিয়েছে। 

RRB RECRUITMENT: স্টেশন মাস্টার পদে মাইনে কত ও আবেদনের যোগ্যতা কী?

সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাইনে দেওয়া হবে স্টেশন মাস্টার পদে। এ ক্ষেত্রে শুরুতেই বেসিক বেতন হবে ৩৫ হাজার ৪০০ টাকা। 7th Pay Commission অনুযায়ী, রেলের স্টেশন মাস্টার পদটি লেভেল ৬-এর আওতায় পড়ে।  এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০ থেকে ৩৩ বছরের মধ্যে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া অন্যান্য ক্যাটেগরিতে বয়সসীমায় ছাড়ের সুবিধা রয়েছে। প্রার্থীদের কোনও  
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতেই হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত পরীক্ষার ফলাফলের জন্য যাঁরা অপেক্ষা করছেন, তাঁরা এই পদে আবেদনের যোগ্য নন।

RRB RECRUITMENT: আবদেনের ফি কত?

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের পরীক্ষার ফি ৫০০ টাকা। কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এ অংশগ্রহণ করার পর প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। বিশেষ ক্যাটেগরিতে যোগ্য প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২৫০ টাকা। এই বিভাগের মধ্যে রয়েছেন মহিলা, রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার), প্রাক্তন সেনাকর্মী, তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST), সংখ্যালঘু সম্প্রদায় এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EBC) প্রার্থীরা। CBT-তে অংশগ্রহণ করার পর প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে তাঁদের পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে।

Advertisement

RRB RECRUITMENT: কী ভাবে বাছাই প্রক্রিয়া হবে?

স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য একাধিক ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT)। এর পর দিতে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (CBAT)। তারপর নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, CBT-তে কোনও প্রশ্নের ভুল উত্তর দিলে ওই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরের এক-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রার্থীদের নির্ধারিত A-2 মেডিক্যাল মানদণ্ড পূরণ করতে হবে। এর মধ্যে দৃষ্টিশক্তি সংক্রান্ত শর্তও রয়েছে। যাঁরা দৃষ্টিশক্তির ত্রুটি সংশোধনের জন্য ল্যাসিক (LASIK) বা অন্য কোনও অস্ত্রোপচার করিয়েছেন, তাঁরা স্টেশন মাস্টার পদে নিয়োগের যোগ্য হবেন না।

RRB নিয়োগ: কীভাবে আবেদন করবেন?

যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সরকারি আবেদন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়া এবং কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে কতগুলি শূন্যপদ রয়েছে, তা যাচাই করে নেওয়া জরুরি।  আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৬। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তসাপেক্ষে, আবেদনপত্রের নির্দিষ্ট তথ্য সংশোধনের সুযোগ থাকবে ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

Read more!
Advertisement
Advertisement