
ভারতীয় রেলে চাকরি করতে চান? তাহলে আপনাদের সামনে রয়েছে বড় সুযোগ। এক্ষেত্রে সারা দেশে ১ হাজার ২৬৫ জন স্টেশন মাস্টার নিয়োগ করতে চলেছে রেল। ইতিমধ্যেই তার জন্য শুরু হয়েছে আবেদন। ২৭ অক্টোবর থেকে আবেদন চলছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁরা রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সেরে ফেলতে পারেন। আসুন গোটা বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক।
কোথায় কত নিয়োগ?
ইতিমধ্যেই বিষয়টা জানিয়েছে রেল। তারা বিভিন্ন জোনে স্টেশন মাস্টার নিয়োগ করতে চলেছে। সেক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বইতে সর্বাধিক ১৭৭ জনকে নিয়োগ করবে রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জম্মু ও শ্রীনগরে ১২২ জন চাকরি পাবে। আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইতে ১১৯ জন নিয়োগ হবে। বাদ বাকি সিটে বিভিন্ন জোনে চাকরি মিলবে।
আবেদন শুরু হয়ে গিয়েছে
রেলের পক্ষ থেকে জানান হয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন। এক্ষেত্রে ২৭ অক্টোবর ২০২৭ থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদন জমা করা যাবে ২০২৬ সালের ২৫ নভেম্বর রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া অ্যাপ্লিকেশন ফি জমা করা যাবে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনে ভুল করলে কী হবে?
আবেদন ঠিক করার সুযোগও দিচ্ছে রেলওয়ে। তারা জানিয়েছে, অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হলে সেটা ঠিক করা যাবে। সেক্ষেত্রে ২০২৬ সালের ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যেই আবেদন সংশোধন করা যাবে।
রেল আরও জানিয়েছে, এই পরীক্ষার ঠিক কী যোগ্যতা রয়েছে, সিলেবাস কী, এই সব বিষয়গুলি আপনি আরআরবি-এর নোটিশিফেকেশনেই দেখতে পারবেন।
একাধিক আবেদন বাতিল
আরআরবি জানিয়েছেন, একজন ব্যক্তি একটি মাত্র আবেদন করতে পারবেন। তার বেশি আবেদন করা যাবে না। একাধিক আবেদন করলেও বাতিল করে দেওয়া হবে।
কীভাবে হবে পরীক্ষা?
এই বিষয়টাও জানিয়ে দিয়েছে আরআরবি। এক্ষেত্রে প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি টেস্ট হবে। এই দুই পরীক্ষায় পাস করলে ডকুমেন্ট যাচাই করা হবে। শেষে মেডিক্যাল পরীক্ষা হবে প্রার্থীর।
তারা আরও জানিয়েছে, এই পরীক্ষাটি ২ ঘণ্টা বা ১২০ মিনিটের। পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে। সিবিটি পরীক্ষা একাধিক শিফটে হবে। সেই কারণে নরমালাইজেশন প্রয়োগ করা হবে।
কোন লিঙ্কে আবেদন?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in তে গিয়ে আবেদন করতে পারবেন।