Advertisement

Railway Asst Loco Pilot Recruitment: মাধ্যমিক পাশেই ট্রেন চালানোর সুযোগ, ১১ হাজার শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি রেলের

Indian Railways Recruitment 2026: সব মিলিয়ে ১১,১২৭টি আসন! দেশের প্রত্যেকটি রেলওয়ে জোনেই এই নিয়োগ প্রক্রিয়া চলবে। শুধু মাধ্যমিক পাশ করলেই কেল্লাফতে। সঙ্গে আইটিআই শংসাপত্র থাকলে আপনার কপালে রেলে চাকরির শিকে ছিঁড়তে পারে। লোকো পাইলট হিসেবে নিজের কেরিয়ার গড়ার এমন সুযোগ কিন্তু বারবার আসে না।

মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগমাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 12:01 AM IST

Indian Railways Recruitment 2026: রেলে চাকরির স্বপ্ন যাঁদের দু'চোখে, তাঁদের জন্য বসন্তের শেষে এল এক দারুণ সুখবর। সম্প্রতি আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে শূন্যপদের সংখ্যাটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। সব মিলিয়ে ১১,১২৭টি আসন! দেশের প্রত্যেকটি রেলওয়ে জোনেই এই নিয়োগ প্রক্রিয়া চলবে। শুধু মাধ্যমিক পাশ করলেই কেল্লাফতে। সঙ্গে আইটিআই শংসাপত্র থাকলে আপনার কপালে রেলে চাকরির শিকে ছিঁড়তে পারে। লোকো পাইলট হিসেবে নিজের কেরিয়ার গড়ার এমন সুযোগ কিন্তু বারবার আসে না।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে না, তার সঙ্গে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা ট্রেড থেকে আইটিআই পাশ করা বাধ্যতামূলক। রেল বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, এই দুটি যোগ্যতা থাকলে তবেই আপনি লোকো পাইলটের স্টিয়ারিং ধরার প্রাথমিক যোগ্যতা অর্জন করবেন।

বয়সসীমা
আবেদন করতে হলে ২০২৬ সালের ১ জুলাই অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে যাঁরা ভাবছেন বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন। রেলের চাকরিতে বেতন ও আনুষঙ্গিক সুবিধার যে দাপট থাকে, তার আমেজ এখানেও বর্তমান। পে-ম্যাট্রিক্স ২ অনুযায়ী প্রার্থীদের বেতন শুরু হবে ১৯,৯০০ টাকা থেকে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা তো বোনাস হিসেবে থাকছেই।

আবেদনের প্রক্রিয়া
আবেদনের প্রক্রিয়াটি কিন্তু একদম ঝক্কিহীন এবং সম্পূর্ণ ডিজিটাল। প্রথমে আপনাকে আরআরবি-র অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে আবেদনের দরজা। নিজের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্যে আবেদনপত্রটি সাজিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ছবি ও নথিপত্র আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই কাজ শেষ। তবে মনে রাখবেন, সময় কিন্তু হাতছাড়া হলে আর ফিরবে না।

Advertisement

আবেদনের সময়সীমা
গত ২১ মার্চ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন আগামী ১৫ মে। হাতে আর খুব বেশি দিন নেই। তাই রেলের চাকায় নিজের ভাগ্য ফেরাতে চাইলে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে ফেলুন। মনে রাখবেন, আজকের এক মুহূর্তের তৎপরতা আপনার আগামীর সুনিশ্চিত ভবিষ্যতের গ্যারান্টি হতে পারে। তাই আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে।

 

Read more!
Advertisement
Advertisement