Advertisement

State Bank Of India Jobs: SBI-তে চাকরির সুবর্ণসুযোগ, জানুন আবেদনের শেষ দিন ও যোগ্যতা

State Bank Of India Jobs: আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআই-তে (SBI) কাজ করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ এনে দিল দেশের এই বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। কাজ শেখার অর্থাৎ চমৎকার প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি প্রতি মাসে নিশ্চিত আয়ের এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে তারা। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি মেগা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্টে ব্যাংকের চাকরির সুযোগস্টে ব্যাংকের চাকরির সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 May 2026,
  • अपडेटेड 11:50 PM IST

State Bank Of India Jobs: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআই-তে (SBI) কাজ করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ এনে দিল দেশের এই বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। কাজ শেখার অর্থাৎ চমৎকার প্র্যাক্টিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি প্রতি মাসে নিশ্চিত আয়ের এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে তারা। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি মেগা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দেশ জুড়ে ৭ হাজারেরও বেশি শূন্যপদ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৬১ সালের শিক্ষানবিশ আইন (Apprentices Act, 1961) মেনে দেশ জুড়ে বিপুল সংখ্যায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন প্রান্তে সব মিলিয়ে মোট ৭,১৫০ জন কর্মী নেওয়া হবে। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আরও বড় সুখবর হলো, এই মোট শূন্যপদের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই নিয়োগ করা হবে ৪৬০ জনকে।

যোগ্যতা এবং বয়সসীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Graduate) উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি একটি জরুরি শর্ত হলো, আবেদনকারীর নাম ‘ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম’ (NAPS) অথবা ‘ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম’ (NATS)-এ অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি জানতে মূল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেওয়া ভালো।

ট্রেনিংয়ের মেয়াদ ও স্টাইপেন্ড
এটি মূলত এক বছরের একটি কাজের প্রশিক্ষণ বা শিক্ষানবিশ পদ। তবে খালি হাতে কাজ শিখতে হবে না। এই এক বছরের প্রশিক্ষণের মেয়াদে নিযুক্তদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে মোটা অঙ্কের স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। যোগ্য প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং ব্যাঙ্কের নির্ধারিত অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে।

আবেদন করবেন কীভাবে?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (https://sbi.bank.in/) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ‘হোমপেজ’ বা ক্যারিয়ার সেকশনে গেলেই সংশ্লিষ্ট নিয়োগের মূল বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত আবেদনমূল্যও জমা দিতে হবে। মনে রাখবেন, আবেদনপত্র ও ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৮ জুন ২০২৬। এই নিয়োগের বিষয়ে আরও সবিস্তার তথ্য ও সমস্ত শর্তাবলি জানতে ব্যাঙ্কের অফিশিয়াল পোর্টাল থেকে মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement