Advertisement

SBI Clerk Recruitment 2026 Apply: ঢালাও চাকরি স্টেট ব্যাঙ্কে, কত মাইনে? কী যোগ্যতা? সবটা জানুন

SBI Clerk Recruitment 2026 শুরু হয়ে গিয়েছে। মোট ৯ হাজার ৭৬৬ পদে নিয়োগ চলছে। কত টাকা বেতন মিলবে? কী যোগ্যতা লাগবে আবেদন করতে? জেনে নিন বিস্তারিত...

SBI Clerk Recruitment 2026 চাকরিতে অ্যাপ্লাই করবেন কীভাবে? SBI Clerk Recruitment 2026 চাকরিতে অ্যাপ্লাই করবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 11:07 AM IST
  • SBI Clerk Recruitment 2026 শুরু হয়েছে
  • ৯ হাজার ৭৬৬ পদে নিয়োগ চলছে
  • কী যোগ্যতা লাগবে আবেদন করতে?

ব্যাঙ্কে চাকরি করতে চান? আপনার সামনে তাহলে বড় সুযোগ রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে বিপুল নিয়োগ করছে। মোট ৯ হাজার ৭৬৬ পদে নিয়োগ চলছে। তার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৮০টি রেগুলার পোস্ট এবং ২ হাজার ৮৬টি ব্যাকলগ পোস্ট। গত ১১ অগাস্ট থেকে এই পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন ৩১ অগাস্ট। 

SBI Clerk Recruitment 2026-এর প্রাথমিক পরীক্ষা হবে ২৬, ২৭ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর। এই প্রাথমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে অক্টোবর/নভেম্বর মাসে। মেন পরীক্ষা হবে আগামী ২৩ নভেম্বর। মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে নভেম্বর মাসেই। চূড়ান্ত ফলপ্রকাশ হবে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বঠর জানুয়ারি মাসে। 

অনলাইনে কীভাবে আবেদন করবেন?
SBI Clerk Recruitment 2026 পরীক্ষার জন্য আগ্রহী প্রার্থীরা SBI-এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.bank.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

কারা আবেদন করতে পারবেন?
SBI Clerk Recruitment 2026-এ General, EWS, OBC, SC এবং ST, সব ক্যাটিগরির প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী, প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ীই বয়সে ছাড় পাবেন। 

কী কী যোগ্যতা লাগবে এই চাকরির জন্য? 
SBI Clerk Recruitment 2026-এর জন্য  কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনও ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ডিগ্রি অর্জন করতে হবে। 

তবে বর্তমানে SBI-তে Clerk হিসেবে কর্মরত প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। পাশাপাশি আগে SBI-তে Clerk হিসেবে কাজ করে পরে চাকরি ছেড়ে দিয়েছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।

অন্যদিকে, এক জন প্রার্থী শুধুমাত্র একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন, সেই এলাকার স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক।

Advertisement

কত বেতন?
SBI Clerk Recruitment 2026-এ স্টার্টিং বেসিক পে ২৬ হাজার ৭৩০ টাকা (মাসিক)। এই চাকরিতে পে স্কেল হতে পারে ৬৪ হাজার ৪৮০ (মাসিক) টাকা পর্যন্ত। মেট্রো শহরগুলিতে গ্রস স্যালারি হতে পারে ৪৫ থেকে ৪৬ হাজার টাকা। ইন হল্যান্ড স্যালারি ৩৯ থেকে ৪২ হাজার টাকা। বার্ষিক প্যাকেজ সাড়ে ৫ থেকে ৫.২ লক্ষ। এছাড়াও মিলবে DA, TA, মেডিক্যাল খরচ। 

কীভাবে হবে নিয়োগ?
SBI Clerk নিয়োগে মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে।
> Preliminary Examination বা প্রাথমিক পরীক্ষা।
> প্রাথমিক পরীক্ষায় সফল প্রার্থীদের Main Examination-এ ডাকা হবে।
>  সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষার পরীক্ষা দিতে হবে। সফল হলে চূড়ান্ত বাছাই হবে।

জেনে রাখা জরুরি, প্রাথমিক পরীক্ষার নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ হবে না। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মেন পরীক্ষার নম্বরের ভিত্তিতে।


 

Read more!
Advertisement
Advertisement