Advertisement

Sidho Kanho Birsha University: পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ফাটাফাটি Internship, দ্রুত আবেদন করুন

Sidho Kanho Birsha University Internship: উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ। পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়।

বড় পদক্ষেপ করল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। বড় পদক্ষেপ করল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ। 
  • পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ।
  • অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রতি মাসে আকর্ষণীয় আর্থিক ভাতা বা স্টাইপেন্ডও পাবেন।

Sidho Kanho Birsha University Internship: উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ। পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়। সেই অনুযায়ী, 'অগ্রণী ইন্টার্নশিপ প্রোগ্রামে'র অধীনে তরুণ-তরুণীদের কাজের সুযোগ দেওয়া হবে। নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই কাজে নিযুক্ত করা হবে। সিলেক্টেড ইন্টার্নরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রতি মাসে আকর্ষণীয় আর্থিক ভাতা বা স্টাইপেন্ডও পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সময়সীমা
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মূলত কৃষি এবং উদ্যানপালন বা হর্টিকালচার বিভাগের ছাত্রছাত্রীদের জন্যই এই সুযোগ নিয়ে আসা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার (কৃষিবিদ্যা) কিংবা হর্টিকালচার বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা: যে সকল প্রার্থীর পূর্বে ‘অমৃত ইন্টার্নশিপ’ করার অভিজ্ঞতা রয়েছে, নির্বাচনের ক্ষেত্রে তাঁদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।

ভাষাগত দক্ষতা: আবেদনকারীকে স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় স্বচ্ছন্দে কথোপকথন ও কাজ পরিচালনায় দক্ষ হতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

কত ভাতা পাবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ কর্মসূচির মোট সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ মাস অর্থাৎ ১ বছর। কাজের মেয়াদে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১. স্নাতক (Graduates): প্রতি মাসে মিলবে ১৫,০০০ টাকা ভাতা।

২. স্নাতকোত্তর (Post Graduates): প্রতি মাসে মিলবে ২০,০০০ টাকা স্টাইপেন্ড।

আবেদন প্রক্রিয়া ও সিলেকশন প্রসেস
এই পদের জন্য আলাদা করে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের নিয়ম: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের প্রথমেই সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://skbu.ac.in/) ভিজিট করতে হবে। সেখানে ‘হোমপেজ’-এ উপলব্ধ মূল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিতে নির্দেশিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ: আগ্রহীদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র জমা নিশ্চিত করতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী ২৩ জুন থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলী এবং বিষদ বিবরণ জানতে আবেদনকারীদের পুরুলিয়া সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে নজর রাখুন। 

Read more!
Advertisement
Advertisement