Advertisement

10th 12th Pass Job Central Government 2026: দশম, দ্বাদশ পাশেই কেন্দ্রীয় সংস্থায় ৩০০০ পদে নিয়োগ, আবেদন করুন আজই

মাধ্যমিক উত্তীর্ণদের জন্য যেমন রয়েছে ফিল্ড অ্যাটেনডেন্ট বা ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের মতো পদ, তেমনই উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য।

সরকার চাকরির সুযোগসরকার চাকরির সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 10:53 PM IST


নিজস্ব সংবাদদাতা: বেকারত্বের জ্বালায় বিদ্ধ যুবক-যুবতীদের জন্য বসন্তের শেষে বড়সড় খুশির খবর শোনাল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ডালি সাজিয়ে বসেছে এই সংস্থা। মূলত ‘সিলেকশন পোস্ট-১৪’ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩০০৩টি শূন্যপদের এই বিশাল তালিকায় রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ থেকে শুরু করে টেকনিক্যাল অফিসারের মতো আকর্ষণীয় সব পদ। সরকারি চাকরির স্থায়িত্ব আর মোটা মাইনের স্বপ্ন যারা দেখছেন, তাঁদের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কী-ই বা হতে পারে!

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমিশন কিন্তু সকলকেই সুযোগ দিয়েছে। মাধ্যমিক উত্তীর্ণদের জন্য যেমন রয়েছে ফিল্ড অ্যাটেনডেন্ট বা ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের মতো পদ, তেমনই উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য। আবার যারা স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন, তাঁদের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা সাব-ইন্সপেক্টরের মতো উচ্চতর পদের দরজা খোলা। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, এসএসসির এই ঝুলিতে আপনার জন্য কিছু না কিছু থাকছেই।

বয়সের মাপকাঠিতেও রয়েছে বৈচিত্র। পদভেদে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বা কিছু ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই নিয়োগ হবে, ফলে চাকুরির শুরুতে ১৮,০০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকার মধ্যে বেতন কাঠামো নিশ্চিত করেছে কমিশন।

নিয়োগের পদ্ধতি হবে স্বচ্ছ এবং আধুনিক। প্রথমেই প্রার্থীদের দিতে হবে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা। সেই হার্ডল পার করতে পারলেই কেল্লাফতে! এরপর হবে নথিপত্র যাচাই এবং প্রয়োজনে সরাসরি ইন্টারভিউ। গোটা প্রক্রিয়াটি যাতে দ্রুত শেষ হয়, সেই দিকেই নজর দিচ্ছে কমিশন।

অনলাইনে আবেদনের জানলা ইতিমধ্যেই খুলে গিয়েছে গত ১৩ এপ্রিল থেকে। চলবে আগামী ৪ মে পর্যন্ত। এসএসসির অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করে ঝটপট আবেদন সেরে ফেলতে পরামর্শ দিচ্ছে অভিজ্ঞ মহল। দেরি করলে শেষের দিকে সার্ভারের গোলযোগে সুযোগ হাতছাড়া হতে পারে। তাই যোগ্য প্রার্থীরা আর অপেক্ষা না করে আজই প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে অনলাইনে ফর্ম জমা দিয়ে দিন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement