Advertisement

SSC Recruitment 2026: HS পাশেই লাখ টাকা বেতনের সরকারি চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ কবে?

স্টাফ সিলেকশন কমিশন (SSC) দেশজুড়ে স্টেনোগ্রাফার নিয়োগের মেগা বিজ্ঞপ্তি জারি করেছে। স্রেফ উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলতে পারে এই সরকারি চাকরি। ২০২৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় (SSC Stenographer Recruitment 2026) ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন গ্রহণ।

Staff selection commission: উচ্চমাধ্যমিক পাসে মোটা বেতনের চাকরিStaff selection commission: উচ্চমাধ্যমিক পাসে মোটা বেতনের চাকরি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 10:05 PM IST

SSC Recruitment 2026: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য এসে গেল এক সুবর্ণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন (SSC) দেশজুড়ে স্টেনোগ্রাফার নিয়োগের মেগা বিজ্ঞপ্তি জারি করেছে। স্রেফ উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলতে পারে এই সরকারি চাকরি। ২০২৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় (SSC Stenographer Recruitment 2026) ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন গ্রহণ।

পদের নাম ও শূন্যপদ
স্টাফ সিলেকশন কমিশনের এবারের বিজ্ঞপ্তিতে স্টেনোগ্রাফার গ্রেড 'সি' (Grade C) এবং গ্রেড 'ডি' (Grade D)। এই দুই বিভাগেই কর্মী নিয়োগ করা হবে। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৭৩১টি।

যোগ্যতা ও বয়সসীমা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি এই পদের জন্য যোগ্য। তবে স্টেনোগ্রাফিতে নির্দিষ্ট দক্ষতা থাকা বাধ্যতামূলক। বয়সের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি রয়েছে। গ্রেড 'সি'-র জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অন্যদিকে, গ্রেড 'ডি'-র ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন ও নিয়োগ পদ্ধতি:
বেতনের কাঠামোটি বেশ আকর্ষণীয়। গ্রেড 'সি' পদে মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। গ্রেড 'ডি' পদে মিলবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। যোগ্য প্রার্থী বেছে নিতে কমিশন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), স্কিল টেস্ট বা দক্ষতার পরীক্ষা এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ নেবে।

কীভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি অনলাইন। আগ্রহীদের প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সারতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে এবং আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। গত ২৪শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ই মে পর্যন্ত। দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ।

 

Read more!
Advertisement
Advertisement