Advertisement

SBI PO Recruitment 2026: SBI-তে প্রচুর নিয়োগ, ৮৫ হাজার টাকা পর্যন্ত মাইনে, কী যোগ্যতা? আবেদনের বিস্তারিত তথ্য

স্টেট ব্যাঙ্কের প্রচুর ভ্যাকেন্সি। কোন পদে নিয়োগ? কীভাবে আবেদন? সব তথ্য জেনে নিন।

এসবিআই-তে চাকরিএসবিআই-তে চাকরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 2:41 PM IST
  • স্টেট ব্যাঙ্কের প্রচুর ভ্যাকেন্সি
  • কোন পদে নিয়োগ?
  • কীভাবে আবেদন?

অনেকেরই স্বপ্ন থাকে এসবিআই বা ভারতীয় স্টেট ব্যাঙ্কে চাকরি করার। আর দেশের এই বৃহত্তম ব্যাঙ্কে হাজারের উপর ভ্যাকন্সি রয়েছে। এই ব্যাঙ্কের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ১৫০০ শূন্যপদ রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কে। নিয়োগ হবে প্রবেশনারি অফিসার পদে। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। তাই ঝটপট আবেদনের খুঁটিনাটি জেনে নিন। 

বিজ্ঞপ্তি থেকে কী জানা যাচ্ছে? 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। সেখানে জানান হয়েছে, ১৫০০টি শূন্যপদে নিয়োগ হবে। নিয়মিত শূন্যপদ রয়েছে ১৪৪৬টি। আর ব্যাকলগ রয়েছে ৫৪টি। এই সব পদেই নিয়োগ হবে। এক্ষেত্রে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আর আবেদন করা যাবে ৮ জুলাই পর্যন্ত। 

কী শিক্ষাগত যোগ্যতা লাগবে? 
সেটাও জানান হয়েছে এই বিজ্ঞপ্তিতে। জানা যাচ্ছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কোনও গ্র্যাজুয়েট এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা থাকলেও অ্যাপ্লাই করা যাবে। এছাড়া চূড়ান্ত সেমিস্টারের শিক্ষার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই?
জেনারেল প্রার্থীরা ২১ থেক ৩০ বছর বয়স পর্যন্ত এই পদে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনেই ছাড় পাবেন। 

বেতন কত? 
এই পদে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে বেতন শুরু। সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি একাধিক ভাতা দেওয়া হবে। তাতে বেতন আরও বাড়বে। 

কীভাবে আবেদন? 
এই নিয়ম মেনে এই পদের জন্য অ্যাপ্লাই করুন-

  • এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • তারপর এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করে নন
  • এরপর আবেদনপত্র পূরণ করার পালা
  • সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ড আপলোড করতে হবে
  • সবশেষে দিতে হবে ফি

এই নিয়ম মেনে ফর্ম ফিলআপ করলেই কাজ শেষ। নির্দিষ্ট দিনে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে পরীক্ষা দিতে যান।

কীভাবে নিয়োগ? 
প্রার্থীদেরকে প্রথমে একটি সাইকোমেট্রিক টেস্ট দিতে হবে। তারপর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তাই ফর্ম ফিলআপ করে পরীক্ষার জন্য তৈরি হন। ঠিকঠাক পরীক্ষা দিন। তারপর ইন্টারভিউ দিয়ে ফেলুন আত্মবিশ্বাসের সঙ্গে। তাহলেই চাকরি পেয়ে যাবেন। সুতরাং কঠিন পরিশ্রম শুরু করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement