Advertisement

Typing Job: সুপ্রিম কোর্টে ২ লাখ টাকা পর্যন্ত মাইনের একাধিক চাকরি, গ্র্যাজুয়েট হলেই হবে, কীভাবে আবেদন?

সুপ্রিম কোর্টে শর্টহ্যান্ড পদে ২০টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদগুলির জন্য বেতন স্কেল থাকছে ভাতা সহ ৬৭ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন? জানুন

সুপ্রিম কোর্টে ৬৭ হাজার বেতনের চাকরিতে ভ্যাকেন্সিসুপ্রিম কোর্টে ৬৭ হাজার বেতনের চাকরিতে ভ্যাকেন্সি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • বর্তমানে বহু তরুণ তরুণী টাইপিংয়ের কাজের জন্য প্রতীক্ষা করছেন।
  • খোদ সুপ্রিম কোর্টে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর।
  • দেশের সর্বোচ্চ আদালতে ভ্যাকেন্সি রয়েছে ২০টি কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড) পদের।

বর্তমানে বহু তরুণ তরুণী টাইপিংয়ের কাজের জন্য প্রতীক্ষা করছেন। এবার সেই সুযোগ এসেছে। খোদ সুপ্রিম কোর্টে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। দেশের সর্বোচ্চ আদালতে ভ্যাকেন্সি রয়েছে ২০টি কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড) পদের। এই পদগুলির জন্য বেতন স্কেল থাকছে ভাতা সহ ৬৭ হাজার ৭০০ টাকা থেকে
 শুরু করে ২ লক্ষ ৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত। স্নাতক পাশরা আবেদন করতে পারেন। তবে সেই সঙ্গে আরও কয়েকটি কোয়ালিটি থাকা আবশ্যক। তাই, আবেদন করার আগে জেনে নিন এই পদের জন্য কারা যোগ্য এবং বাছাই হবে কী করে?

আবেদনের শেষ দিন জানুন

এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ২৫ অক্টোবর শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৫ নভেম্বর রাত ১১:৫৫ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

কোর্ট মাস্টার পদের জন্য প্রার্থীদের অবশ্যই ভারতের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, তাঁদের ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০ শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। সেই সঙ্গে আবেদনকারীকে কোনও সরকারি বিভাগ, সরকারি খাতের প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থায় প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র স্টেনোগ্রাফার পদে কমপক্ষে পাঁচ বছরের নিয়মিত চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সের বাধ্যবাধকতা কী রয়েছে?

১ অক্টোবর রিখ অনুযায়ী প্রার্থীদের বয়স কমপক্ষে ৩০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী (OBC) (নন-ক্রিমি লেয়ার) এবং প্রাক্তন সৈনিকদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য।

নোটিফিকেশন দেখুন

পরীক্ষা কীভাবে হবে?

চারটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে, ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে, যেখানে সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান, ভারতীয় সংবিধানে বিচার বিভাগ সম্পর্কিত বিধান, সুপ্রিম কোর্টের নিয়মাবলী এবং কম্পিউটার চালানোর উপর প্রশ্ন থাকবে। এরপর একটি ইংরেজি শর্টহ্যান্ড পরীক্ষা, একটি কম্পিউটার টাইপিং পরীক্ষা এবং একটি ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় কমপক্ষে ৫০ নম্বর পাওয়া আবশ্যক। লিখিত পরীক্ষার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

Advertisement

আবেদন ফি কত?

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি (OBC) (নন-ক্রিমি লেয়ার) এবং প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য ফি ৭৫০ টাকা। অবশ্য এর সঙ্গে ব্যাঙ্ক চার্জ প্রযোজ্য হতে পারে। ফি অবশ্যই অনলাইনে দিতে হবে। 

কত বেতন পাওয়া যাবে?

এই চাকরি পেতে আবেদনকারীদের একাধিক হার্ডল পেরোতে হবে। যার মধ্যে রয়েছে আবেদনপত্র বাছাই, একটি লেখা পরীক্ষা, একটি শর্টহ্যান্ড (ইংরেজি) পরীক্ষা, কম্পিউটার-ভিত্তিক ইংরেজি টাইপিং গতি পরীক্ষা এবং একটি ইন্টারভিউ। চাকরি পাওয়ার পর অন্যান্য বিভিন্ন ভাতার সঙ্গে মাসিক ৬৭,৭০০ থেকে ২০৮,৭০০ টাকা বেতন পাওয়া যাবে।


 

Read more!
Advertisement
Advertisement